রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০১:০০ অপরাহ্ন

শিরোনাম :
নরসিংদী শিল্পাঞ্চলে নতুন গ্যাস লাইনের শুভ উদ্বোধন হারুন খাঁ হত্যা মামলার আসামী ‘শুটার মোবারক গ্রেফতার। প্রকাশিত সংবাদের প্রতিবাদ বিজ্ঞপ্তি মায়ের লাশ দাফন করতে গিয়ে সন্ত্রাসী হামলায় শিকার স্বাস্থ্য সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়া হবে —–স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রী নরসিংদী জেলা মডেল প্রেসক্লাবের উদ্যোগে এতিম ছাত্রদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কোন অন্যায় অনিয়ম মেনে নেওয়া হবে না ——–আলহাজ্ব মনজুর এলাহী এমপি নিখোঁজ সংবাদ বংশিরদিয়া বন্ধু মহলের আয়োজনে ব্যাডমিন্টন টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত নরসিংদীতে ৫ আসনে বিভিন্ন রাজনৈতিক দলের ৪৬ জন প্রার্থীর মনোনয়নপত্র জমা
শিবপুরে সাংবাদিকদের রোগ মুক্তি কামনায় প্রেস ক্লাবের দোয়া মাহফিল অনুষ্ঠিত

শিবপুরে সাংবাদিকদের রোগ মুক্তি কামনায় প্রেস ক্লাবের দোয়া মাহফিল অনুষ্ঠিত

শিবপুর প্রতিনিধিঃ
নরসিংদী থেকে প্রকাশিত সাপ্তাহিক আজকের চেতনা পত্রিকার সম্পাদক ও প্রকাশক এ.বি.এম আজরাফ টিপু, শিবপুর প্রেসক্লাবের সহসভাপতি মোঃ সোহেল মিয়া, সাবেক সাধারণ সম্পাদক আবু নাইম রিপন ও প্রচার সম্পাদক স্বপন মিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৯ ফেব্রুয়ারী) বাদ আছর শিবপুর প্রেস ক্লাবের আয়োজনে ক্লাব কার্যালয়ে এই মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব সামসুল আলম ভূঁইয়া রাখিল। শিবপুর প্রেস ক্লাবের সভাপতি এস এম খোরশেদ আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এস এম আরিফুল হাসানের সঞ্চালনায় দোয়া মাহফিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিবপুর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান তাপসী রাবেয়া, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহমুদুর রহমান, শিবপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম, সাবেক সভাপতি এ কে এম সামসুদ্দিন চৌধুরী লিটন, কোষাধ্যক্ষ আজমল হোসেন ভূইয়া, ক্রীড়া সম্পাদক ইলিয়াছ হায়দার, দপ্তর সম্পাদক রাসেল মিয়া, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক কাজী শাহীন, নির্বাহী সদস্য ডালিম খান প্রমুখ। অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত করেন প্রেস ক্লাবের সদস্য হাফেজ আমির হোসেন ও দোয়া পরিচালনা করেন উপজেলা ইমাম পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা আতিকউল্লাহ।

এই সংবাদটি শেয়ার করুনঃ




raytahost-demo
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD