শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন

শিরোনাম :
নরসিংদীতে মেঘনা নদীর কিনারায় অজ্ঞাতনামা পুরুষ ব্যক্তির লাশ উদ্ধার শিবপুরে দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের মাঝে ঢেউটিন, বিভাটেক, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ মায়ের পরকীয়ার কারণে আজ আমি পিতাহারা এতিম—— শিশু সাইফ ভূঁইয়া নরসিংদীতে মাসিক আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত শিবপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত শিবপুরে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান শিবপুরে কলেজের বাস ও পিকআপ সংঘর্ষ নরসিংদী ডায়াবেটিক সমিতির নির্বাহী পরিষদের সভা অনুষ্ঠিত পুটিয়া ইউনিয়ন পরিষদ এর প্রশাসনিক কর্মকর্তা সাধারণ মানুষের আস্থার প্রতীক নরসিংদী চেম্বারের এজিএম ২০২৫ অনুষ্ঠিত
নরসিংদীতে নির্মাণ সামগ্রীর অব্যাহত দাম বৃদ্ধির কারণে ঠিকাদারদের মানববন্ধন

নরসিংদীতে নির্মাণ সামগ্রীর অব্যাহত দাম বৃদ্ধির কারণে ঠিকাদারদের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক:
নরসিংদী সদর উপজেলা পরিষদ মোড়ে রবিবার সকালে নির্মাণ সামগ্রীর অব্যাহত দাম বৃদ্ধির কারণে বর্তমান বাজার দর অনুযায়ী সরকারি সংস্থার রেট শিডিউল হালনাগাদ করার দাবীতে মানববন্ধ করেছে নরসিংদী জেলা ঠিকাদার কল্যাণ সমিতি।  এতে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, সড়ক ও জনপথ, গণপূর্ত বিভাগ, জেলা পরিষদসহ সরকারি বিভিন্ন দপ্তরের লাইসেন্সধারী শতাধিক ঠিকাদার অংশগ্রহণ করেন।মানববন্ধনে বক্তব্য রাখেন নরসিংদী জেলা ঠিকাদার কল্যাণ সমিতির আহবায়ক মো: আমজাদ হোসেন পাঠান, যুগ্ম আহবায়ক মো: খোকন ভুঁইয়া, কামাল হোসেন, আবুল কালাম আজাদ, শাহরিয়ার সাকির প্রমুখ।এসময় ঠিকাদাররা বলেন, দীর্ঘদিন ধরে রড, সিমেন্ট, পাথর, ইট, বিটুমিনসহ সকল প্রকার নির্মাণ সামগ্রীর দাম বেড়ে চলছে। কিন্তু বর্তমান বাজার দর অনুযায়ী সরকারি সংস্থাগুলোর উন্নয়ন কাজের দরপত্র হালনাগাদ করা হয়নি। এতে সরকারের উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করতে গিয়ে সকল শ্রেণির ঠিকাদাররা লোকসানের মুখে পড়ছেন। তাই জেলাজুড়ে চলমান উন্নয়ন কাজগুলোতে ভর্তুকি প্রদানসহ সরকারি বিভিন্ন সংস্থার রেট শিডিউল দ্রুত হালনাগাদ করার দাবি জানানো হয় মানববন্ধনে।দ্রুত নির্মাণ সামগ্রীর মূল্য সমন্বয় করা না হলে সরকারের উন্নয়ন কাজ স্থবির হয়ে পড়াসহ ঠিকাদারদের লোকসান গুনে পথে বসতে হবে। চলমান কাজের উপর ৪০% ভর্তুকি দেয়ার দাবি জানিয়ে সরকারের নীতি নির্ধারকদের দৃষ্টি আকর্ষণ করে পদক্ষেপ গ্রহণের দাবি করেন ঠিকাদাররা।

এই সংবাদটি শেয়ার করুনঃ




raytahost-demo
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD