শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন

শিরোনাম :
নরসিংদী শিল্পাঞ্চলে নতুন গ্যাস লাইনের শুভ উদ্বোধন হারুন খাঁ হত্যা মামলার আসামী ‘শুটার মোবারক গ্রেফতার। প্রকাশিত সংবাদের প্রতিবাদ বিজ্ঞপ্তি মায়ের লাশ দাফন করতে গিয়ে সন্ত্রাসী হামলায় শিকার স্বাস্থ্য সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়া হবে —–স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রী নরসিংদী জেলা মডেল প্রেসক্লাবের উদ্যোগে এতিম ছাত্রদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কোন অন্যায় অনিয়ম মেনে নেওয়া হবে না ——–আলহাজ্ব মনজুর এলাহী এমপি নিখোঁজ সংবাদ বংশিরদিয়া বন্ধু মহলের আয়োজনে ব্যাডমিন্টন টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত নরসিংদীতে ৫ আসনে বিভিন্ন রাজনৈতিক দলের ৪৬ জন প্রার্থীর মনোনয়নপত্র জমা
শিবপুর আশ্রাফিয়া মাদ্রাসার আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

শিবপুর আশ্রাফিয়া মাদ্রাসার আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর শিবপুর বানিয়াদী আশ্রাফিয়া উলুম মাদ্রাসার আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৯ এপ্রিল) শ্রেণিকক্ষে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। শিবপুর পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফারুক খানের সঞ্চালনায় মাদ্রাসার মুহতামিম এর সভাপতিত্বে ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন শিবপুর আসনের সংসদ সদস্য ও নরসিংদীর জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব জহিরুল হক ভূইয়া মোহন।
এমপি মোহন ইফতার মাহফিলে সংক্ষিপ্ত বক্তব্যে বানিয়াদী আশরাফিয়া মাদ্রাসার মসজিদ উন্নয়নের জন্য ৫ লক্ষ টাকার অনুদান প্রদানের ঘোষণা করেছেন।
এসময় উপস্থিত ছিলেন শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ সালাউদ্দিন মিয়া, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি আজিজুর রহমান খান ভুলু মাস্টার, আলমগীর হোসেন মৃধা আঙ্গুর, যুগ্ম সম্পাদক আসাদুজ্জামান আসাদ,দপ্তর সম্পাদক সৈয়দ মাসুদ পারভেজসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এই সংবাদটি শেয়ার করুনঃ




raytahost-demo
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD