শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন

শিরোনাম :
নরসিংদী শিল্পাঞ্চলে নতুন গ্যাস লাইনের শুভ উদ্বোধন হারুন খাঁ হত্যা মামলার আসামী ‘শুটার মোবারক গ্রেফতার। প্রকাশিত সংবাদের প্রতিবাদ বিজ্ঞপ্তি মায়ের লাশ দাফন করতে গিয়ে সন্ত্রাসী হামলায় শিকার স্বাস্থ্য সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়া হবে —–স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রী নরসিংদী জেলা মডেল প্রেসক্লাবের উদ্যোগে এতিম ছাত্রদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কোন অন্যায় অনিয়ম মেনে নেওয়া হবে না ——–আলহাজ্ব মনজুর এলাহী এমপি নিখোঁজ সংবাদ বংশিরদিয়া বন্ধু মহলের আয়োজনে ব্যাডমিন্টন টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত নরসিংদীতে ৫ আসনে বিভিন্ন রাজনৈতিক দলের ৪৬ জন প্রার্থীর মনোনয়নপত্র জমা
আল্লাহ ও মহানবীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগে যুবক আটক

আল্লাহ ও মহানবীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগে যুবক আটক

নিজস্ব প্রতিবেদক:

সামাজিক যোগাযোগ মাধ্যমে আল্লাহ ও হযরত মোহাম্মদ (সা:) কে নিয়ে কটূক্তি করে পোস্ট দেওয়ায় অভিযোগে প্রশান্ত কর শ্রাবণ (২৩) নামে একজনকে আটক করেছে পলাশ থানা পুলিশ। রোববার (১৭ জুলাই) গভীর রাতে পলাশ উপজেলার জিনারদী ইউনিয়নের রাবান এলাকা থেকে তাকে আটক করা হয়।পুলিশ জানায়, অভিযুক্ত যুবক ‘পিকে শ্রাবণ’ নামে তার ফেসবুক আইডি থেকে মহান রাব্বুল আলামীন ও হযরত মোহাম্মদ (সা:) কে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করে পোস্ট দেয় ও কটূক্তিমূলক মন্তব্য করে। পরে বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনা ও উত্তেজনার সৃষ্টি হয় এবং শ্রাবণকে গ্রেপ্তার ও বিচারের দাবী জানানো হয়। এ নিয়ে বিশৃঙ্খলা এড়াতে পলাশ থানা পুলিশ তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে রাত দেড়টার দিকে শ্রাবণকে আটক করা হয়। প্রশান্ত কর শ্রাবণ পলাশ উপজেলার রাবান এলাকার মৃত নারায়ণ কর এর ছেলে।পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ইলিয়াছ জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে কোর্টে প্রেরণ করা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ




raytahost-demo
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD