বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১২:৫০ অপরাহ্ন

শিরোনাম :
নরসিংদীতে মেঘনা নদীর কিনারায় অজ্ঞাতনামা পুরুষ ব্যক্তির লাশ উদ্ধার শিবপুরে দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের মাঝে ঢেউটিন, বিভাটেক, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ মায়ের পরকীয়ার কারণে আজ আমি পিতাহারা এতিম—— শিশু সাইফ ভূঁইয়া নরসিংদীতে মাসিক আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত শিবপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত শিবপুরে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান শিবপুরে কলেজের বাস ও পিকআপ সংঘর্ষ নরসিংদী ডায়াবেটিক সমিতির নির্বাহী পরিষদের সভা অনুষ্ঠিত পুটিয়া ইউনিয়ন পরিষদ এর প্রশাসনিক কর্মকর্তা সাধারণ মানুষের আস্থার প্রতীক নরসিংদী চেম্বারের এজিএম ২০২৫ অনুষ্ঠিত
শিবপুর উপজেলা ইমাম পরিষদের কমিটি গঠন

শিবপুর উপজেলা ইমাম পরিষদের কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর শিবপুর উপজেলা ইমাম পরিষদের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটিতে সভাপতি পদে মাওলানা জাকারিয়া বিন লাহুরী ও সাধারণ সম্পাদক পদে মাওলানা আতিক উল্লাহ পূন: নির্বাচিত হয়েছেন। রবিবার (১৭ জুলাই) সকালে ইমাম পরিষদের এক সভায় ৩১ সদস্য বিশিষ্ট এই নতুন কমিটি গঠন করা হয়। কমিটি গঠন শেষে শিবপুর প্রেস ক্লাবে এসে ইমাম পরিষদের নেতৃবৃন্দ সাংবাদিকদের এই তথ্য জানান। নতুন কমিটির উপদেষ্টা মনোনীত হয়েছেন হাফেজ মাওলানা আব্দুল মান্নান, মাওলানা আমান উল্লাহ, মাওলানা মামুনুল হক মামুন, মুফতি মোশাররফ হোসাঈন ও হাফেজ মাওলানা হারিছুল হক। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মাওলানা আরিফুল ইসলাম, মাওলানা হাফেজ আনোয়ার হোসেন, মাওলানা আবদুল হামিদ, মাওলানা আশরাফ আলী, মাওলানা বেলাল হোসাঈন খান, মুফতি আনোয়ার মাহমুদ, মুফতি জোবায়ের ও মাওলানা নুরুজ্জামান প্রমুখ। সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন শিবপুর প্রেস ক্লাবের সভাপতি এস এম খোরশেদ আলম, সাধারণ সম্পাদক এস এম আরিফুল হাসান, ক্রীড়া সম্পাদক ইলিয়াছ হায়দার, সদস্য আব্দুর রব শেখ মানিক প্রমুখ।

এই সংবাদটি শেয়ার করুনঃ




raytahost-demo
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD