রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন

শিরোনাম :
নরসিংদী শিল্পাঞ্চলে নতুন গ্যাস লাইনের শুভ উদ্বোধন হারুন খাঁ হত্যা মামলার আসামী ‘শুটার মোবারক গ্রেফতার। প্রকাশিত সংবাদের প্রতিবাদ বিজ্ঞপ্তি মায়ের লাশ দাফন করতে গিয়ে সন্ত্রাসী হামলায় শিকার স্বাস্থ্য সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়া হবে —–স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রী নরসিংদী জেলা মডেল প্রেসক্লাবের উদ্যোগে এতিম ছাত্রদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কোন অন্যায় অনিয়ম মেনে নেওয়া হবে না ——–আলহাজ্ব মনজুর এলাহী এমপি নিখোঁজ সংবাদ বংশিরদিয়া বন্ধু মহলের আয়োজনে ব্যাডমিন্টন টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত নরসিংদীতে ৫ আসনে বিভিন্ন রাজনৈতিক দলের ৪৬ জন প্রার্থীর মনোনয়নপত্র জমা
শিবপুরে প্রথম ভূমি ক্রয়ের মাধ্যমে আশ্রয়ন প্রকল্প

শিবপুরে প্রথম ভূমি ক্রয়ের মাধ্যমে আশ্রয়ন প্রকল্প

শিবপুর প্রতিনিধি:
নরসিংদির শিবপুরে সারাদেশের ন্যায় ভূমি ক্রয়ের মাধ্যমে আশ্রয়ন প্রকল্প নির্মান করা হয়েছে। ৮ ফেব্রুয়ারি ২০২২ সর্ব প্রথম শিবপুর উপজেলার পুটিয়া ইউনিয়নের কারারচর ও সাধারচরে ৩৪ শতাংশ জমি ক্রয়ের মাধ্যমে এ প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। ২ টি আশ্রয়ন কেন্দ্রে ২৯ টি পরিবারকে গৃহহীন ও ভূমিহীন মুক্ত করে মাথাগোছার ঠাঁই করে দেয়া হচ্ছে। প্রায় ৫৭ লক্ষ টাকা ব্যায়ে জমি ক্রয় করা হয়েছে। ২১ জুলাই মাননীয় প্রধানমন্ত্রী সারাদেশে ২৬২২৯ টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে আনুষ্ঠানিক ভাবে গৃহ প্রদান অনুষ্ঠান উদ্বোধন শেষে শিবপুর উপজেলার ২৯ টি পরিবারকে মালিকানা হস্তান্তর করা হবে। এ উপলক্ষে বুধবার (২০ জুলাই) সকাল ১১ টায় উপজেলা পরিষদ সভা কক্ষে প্রেস ব্রিফিং করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জিনিয়া জিন্নাত।

এই সংবাদটি শেয়ার করুনঃ




raytahost-demo
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD