শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন

শিরোনাম :
নরসিংদী শিল্পাঞ্চলে নতুন গ্যাস লাইনের শুভ উদ্বোধন হারুন খাঁ হত্যা মামলার আসামী ‘শুটার মোবারক গ্রেফতার। প্রকাশিত সংবাদের প্রতিবাদ বিজ্ঞপ্তি মায়ের লাশ দাফন করতে গিয়ে সন্ত্রাসী হামলায় শিকার স্বাস্থ্য সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়া হবে —–স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রী নরসিংদী জেলা মডেল প্রেসক্লাবের উদ্যোগে এতিম ছাত্রদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কোন অন্যায় অনিয়ম মেনে নেওয়া হবে না ——–আলহাজ্ব মনজুর এলাহী এমপি নিখোঁজ সংবাদ বংশিরদিয়া বন্ধু মহলের আয়োজনে ব্যাডমিন্টন টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত নরসিংদীতে ৫ আসনে বিভিন্ন রাজনৈতিক দলের ৪৬ জন প্রার্থীর মনোনয়নপত্র জমা
নরসিংদীতে সরক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪

নরসিংদীতে সরক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪

নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীতে বাস ও সিএনজির মুখোমুখি সংর্ঘষে দুই জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন সিএনজির আরও ৪ যাত্রী। আজ বৃহস্পতিবার সকালে পাঁচদোনা-টঙ্গি মহাসড়কের ভাটপাড়ার চাকশাল রোডে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন পাঁচদোনা গ্রামের একাব্বর মিয়ার ছেলে সিএনজি চালক মজিবর রহমান (৪০) ও টাঙ্গাইল জেলার দেলদুয়ার উপজেলার সিংহরাগী গ্রামের শুক্কুর আলীর ছেলের সিএনজি যাত্রী আমির হামজা (৩৬)।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সকাল সাড়ে ৯টার দিকে পাঁচদোনা থেকে সিএনজিটি যাত্রী নিয়ে ঘোড়াশালের দিকে যাচ্ছিল। এসময় সিএনজিটি ভাটপাড়ার চাকশাল এলাকায় পৌঁছলে অপর দিক থেকে আসা সিলেটগামী এনা পরিবহনের একটি বাসের সাথে সংর্ঘষ হয়। এতে সিএনজির এক যাত্রী ঘটাস্থলেই নিহত হন। গুরুতর আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে রাস্তায় আরেকজনের মৃত্যু হয়। দুর্ঘটনায় আহত অন্যদের নরসিংদী সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকায় পাঠানো হয়।
মাধবদী থানার ওসি মো. রকিবুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়। দুর্ঘটনার পর বাসসহ চালক পালিয়ে যায়।

এই সংবাদটি শেয়ার করুনঃ




raytahost-demo
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD