সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন

শিরোনাম :
নরসিংদীতে মেঘনা নদীর কিনারায় অজ্ঞাতনামা পুরুষ ব্যক্তির লাশ উদ্ধার শিবপুরে দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের মাঝে ঢেউটিন, বিভাটেক, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ মায়ের পরকীয়ার কারণে আজ আমি পিতাহারা এতিম—— শিশু সাইফ ভূঁইয়া নরসিংদীতে মাসিক আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত শিবপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত শিবপুরে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান শিবপুরে কলেজের বাস ও পিকআপ সংঘর্ষ নরসিংদী ডায়াবেটিক সমিতির নির্বাহী পরিষদের সভা অনুষ্ঠিত পুটিয়া ইউনিয়ন পরিষদ এর প্রশাসনিক কর্মকর্তা সাধারণ মানুষের আস্থার প্রতীক নরসিংদী চেম্বারের এজিএম ২০২৫ অনুষ্ঠিত
শিবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যানকে গুলি করেছে দুর্বৃত্তরা

শিবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যানকে গুলি করেছে দুর্বৃত্তরা

নরসিংদীতে শিবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি হারুনুর রশিদ খানকে গুলি করেছে দুর্বৃত্তরা । আজ শনিবার সকালে ফজরের নামাজ আদায় করে বাড়ি ফেরার পর তার নিজ বাড়িতে এ ঘটনা ঘটে ।

তার পরিবারের সদস্যরা জানায়, সকালে ফজরের নামাজ আদায় করে নিজ বাড়িতে ফিরেন তিনি। বাড়ির হল রুম থেকে নিজ ঘরে যাওয়ার সময় পেছন থেকে দূর্বৃত্তরা তাকে গুলি করে পালিয়ে যায় । পরে আশেপাশের লোকজন তাকে উদ্ধার করে প্রথমে শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। এ ঘটনায় উত্তেজিত হয়ে হারুনুর রশিদ খানের সমর্থকরা শিবপুর উপজেলার প্রধান সড়কগুলোতে অবরোধ সৃষ্টি করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করে।

এই সংবাদটি শেয়ার করুনঃ




raytahost-demo
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD