শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন

শিরোনাম :
হারুন খাঁ হত্যা মামলার আসামী ‘শুটার মোবারক গ্রেফতার। প্রকাশিত সংবাদের প্রতিবাদ বিজ্ঞপ্তি মায়ের লাশ দাফন করতে গিয়ে সন্ত্রাসী হামলায় শিকার স্বাস্থ্য সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়া হবে —–স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রী নরসিংদী জেলা মডেল প্রেসক্লাবের উদ্যোগে এতিম ছাত্রদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কোন অন্যায় অনিয়ম মেনে নেওয়া হবে না ——–আলহাজ্ব মনজুর এলাহী এমপি নিখোঁজ সংবাদ বংশিরদিয়া বন্ধু মহলের আয়োজনে ব্যাডমিন্টন টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত নরসিংদীতে ৫ আসনে বিভিন্ন রাজনৈতিক দলের ৪৬ জন প্রার্থীর মনোনয়নপত্র জমা নরসিংদীর শিবপুর উপজেলা প্রশাসন এর উদ্যোগে বিজয় দিবস উদযাপন
জেলা প্রশাসক বৃত্তি পরীক্ষা ২০২৩ অনুষ্ঠিত

জেলা প্রশাসক বৃত্তি পরীক্ষা ২০২৩ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক :
 ২৩ ডিসেম্বর ২০২৩ তারিখে নরসিংদী জেলা প্রশাসনের উদ্যোগে ‘জেলা প্রশাসক বৃত্তি পরীক্ষা ২০২৩’ অনুষ্ঠিত হয়েছে। বৃত্তি পরীক্ষায় নরসিংদী জেলার ২৬৫ টি শিক্ষা প্রতিষ্ঠানের ১,২৮৭ জন মেধাবী পরীক্ষার্থী অংশ গ্রহণ করে। বেলা ১০টায় শুরু হয়ে পরীক্ষাটি বেলা ১১.৩০ এ শেষ হয়। এ সময় নরসিংদী সদরের ব্রাহ্মন্দী কামিনী কিশোর মৌলিক সরকারি উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ড. বদিউল আলম। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘নিয়মিত প্রাতিষ্ঠানিক কারিকুলামের পাশাপাশি এ বৃত্তি পরীক্ষাটি নরসিংদীর শিক্ষার্থীদের মাঝে পড়ালেখার অধিক আগ্রহ সৃষ্টিতে এবং জাতির ভবিষ্যৎ কর্ণধার তৈরি ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি’। এ পরীক্ষাটিকে কেন্দ্র করে নরসিংদীর শিক্ষার্থী-অভিভাবকদের মাঝে উৎসবমুখর প্রবেশ দেখা যায়।

এই সংবাদটি শেয়ার করুনঃ




raytahost-demo
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD