বুধবার, ২৯ Jul ২০২৬, ১০:২৯ অপরাহ্ন

শিরোনাম :
নরসিংদীতে মেঘনা নদীর কিনারায় অজ্ঞাতনামা পুরুষ ব্যক্তির লাশ উদ্ধার শিবপুরে দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের মাঝে ঢেউটিন, বিভাটেক, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ মায়ের পরকীয়ার কারণে আজ আমি পিতাহারা এতিম—— শিশু সাইফ ভূঁইয়া নরসিংদীতে মাসিক আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত শিবপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত শিবপুরে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান শিবপুরে কলেজের বাস ও পিকআপ সংঘর্ষ নরসিংদী ডায়াবেটিক সমিতির নির্বাহী পরিষদের সভা অনুষ্ঠিত পুটিয়া ইউনিয়ন পরিষদ এর প্রশাসনিক কর্মকর্তা সাধারণ মানুষের আস্থার প্রতীক নরসিংদী চেম্বারের এজিএম ২০২৫ অনুষ্ঠিত
পুটিয়া ইউনিয়ন পরিষদ এর প্রশাসনিক কর্মকর্তা সাধারণ মানুষের আস্থার প্রতীক

পুটিয়া ইউনিয়ন পরিষদ এর প্রশাসনিক কর্মকর্তা সাধারণ মানুষের আস্থার প্রতীক

নিজস্ব প্রতিবেদক :
নরসিংদীর শিবপুর উপজেলা পুটিয়া ইউনিয়ন পরিষদ এর দায়িত্ব প্রাপ্ত প্রশাসনিক কর্মকর্তা পুটিয়া ইউনিয়ন এর নিরীহ,অসহায় ও সাধারণ মানুষকে নি:স্বার্থ সেবা দিয়ে মানবিকতার এক উজ্জ্বল দৃস্টান্ত হিসেবে পরিচিতি লাভ করেছেন । পুটিয়া ইউনিয়ন এর প্রশাসনিক কর্মকর্তা আলতাফ হোসেন দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি কেবল অফিস কেন্দ্রিক কাজেই সীমাবদ্ধ থাকেননি । পুটিয়া ইউনিয়ন এর প্রতিটি গ্রাম থেকে ইউনিয়ন পরিষদে সেবা নিতে আসা মানুষের সমস্যার কথা শোনেন এবং সমাধান দিয়ে থাকেন।
প্রশাসনিক দায়িত্ব পালন ও সেবা নিতে আসা মানুষের সাথে সহজ সরল আচরণ এবং দ্রুত সেবা প্রদানের মানসিকতা নিয়ে এলাকার মানুষের মন জয় করে নিয়েছেন।এবং উন্নয়ন মূলক কর্মকাণ্ডে তিনি রেখেছেন বিশেষ অবদান। প্রতিটি প্রকল্প বাস্তবায়নে গুণগত মান ও স্বচ্ছতা নিশ্চিত করতে কঠোর নজরদারির মধ্যে তদারকি করছেন তিনি,পুটিয়া ইউনিয়ন এর সার্বিক উন্নয়নের মধ্য দিয়ে হয়ে উঠেছেন প্রশংসার দাবিদার । পুটিয়া ইউনিয়ন বাসীদের মতে, তার এই দায়িত্ব পালন ও সেবা দানে মানবিক সচিব হিসেবে পুটিয়া ইউনিয়ন পরিষদে সেবা নিতে আসা সাধারণ মানুষের মনে আস্থা
অর্জন ও সেবা দানকারী ব্যক্তি হিসেবে পরিচিতি লাভ করেছেন। প্রশাসনিক কর্মকর্তা আলতাফ হোসেন এই প্রতিবেদককে জানান, আমার লক্ষ্য সকলের সহযোগিতা ও প্রচেষ্টার মাধ্যমে পুটিয়া ইউনিয়ন পরিষদকে নরসিংদী জেলার মধ্যে একটি অত্যাধুনিক মডেল ইউনিয়ন পরিষদ হিসেবে গড়ে তোলা । সেই স্বপ্ন নিয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। সচিব আলতাফ হোসেন বলেন,সেবাই আমার কর্ম,নিরীহ ও অসহায় সাধারণ মানুষের সেবার মধ্যে বাকি জীবন কাটাতে সকলের দোয়া ও সহযোগিতা চান তিনি।

এই সংবাদটি শেয়ার করুনঃ




raytahost-demo
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD