শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন

শিরোনাম :
নরসিংদী শিল্পাঞ্চলে নতুন গ্যাস লাইনের শুভ উদ্বোধন হারুন খাঁ হত্যা মামলার আসামী ‘শুটার মোবারক গ্রেফতার। প্রকাশিত সংবাদের প্রতিবাদ বিজ্ঞপ্তি মায়ের লাশ দাফন করতে গিয়ে সন্ত্রাসী হামলায় শিকার স্বাস্থ্য সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়া হবে —–স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রী নরসিংদী জেলা মডেল প্রেসক্লাবের উদ্যোগে এতিম ছাত্রদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কোন অন্যায় অনিয়ম মেনে নেওয়া হবে না ——–আলহাজ্ব মনজুর এলাহী এমপি নিখোঁজ সংবাদ বংশিরদিয়া বন্ধু মহলের আয়োজনে ব্যাডমিন্টন টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত নরসিংদীতে ৫ আসনে বিভিন্ন রাজনৈতিক দলের ৪৬ জন প্রার্থীর মনোনয়নপত্র জমা
শিবপুরে অজ্ঞাত এক নারীর অর্ধগলিত লাশ উদ্ধার

শিবপুরে অজ্ঞাত এক নারীর অর্ধগলিত লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক :
নরসিংদীর শিবপুরে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুর আড়াইটার দিকে শিবপুর উপজেলার পুটিয়া ইউনিয়নের কুমরাদী এলাকায় ইটাখোলা-শিবপুর আঞ্চলিক সড়কের পাশে বাছেদ মুন্সির পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয়রা জানান, কুমরাদী এলাকায় বাছেদ মুন্সির জমিতে ভেকু দিয়ে পুকুর খননের সময় মাটির নিচ থেকে একটি অর্ধ গলিত নারীর মরদেহ বের হয়ে আসে। বিষয়টি ভেকু চালক শামীম শেখ আশেপাশের লোকজনকে জানায়। খবর পেয়ে দুপুরে অজ্ঞাত নারীর মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠায় শিবপুর মডেল থানার পুলিশ।
স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ হান্নান বলেন, সকাল ১১ টার দিকে আমি জানতে পারি কুমরাদী এলাকায় পুকুর খনন করার সময় মাটির নিচ থেকে একজনের মরদেহ বের হয়ে আসে। ঘটনাস্থলে এসে পুলিশকে খবর দিলে দুপুরে মরদেহটি উদ্ধার করা হয়।
শিবপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মজিবুর রহমান বলেন, ভেকু দিয়ে পুকুর খনন করার সময় মাটির নিচ থেকে এক অজ্ঞাত নারীর অর্ধগলিত মরদেহ বের হয়ে আসার খবর পেয়ে ঘটনাস্থলে আসি। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা চলমান রয়েছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ




raytahost-demo
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD