শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন

শিরোনাম :
নরসিংদী শিল্পাঞ্চলে নতুন গ্যাস লাইনের শুভ উদ্বোধন হারুন খাঁ হত্যা মামলার আসামী ‘শুটার মোবারক গ্রেফতার। প্রকাশিত সংবাদের প্রতিবাদ বিজ্ঞপ্তি মায়ের লাশ দাফন করতে গিয়ে সন্ত্রাসী হামলায় শিকার স্বাস্থ্য সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়া হবে —–স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রী নরসিংদী জেলা মডেল প্রেসক্লাবের উদ্যোগে এতিম ছাত্রদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কোন অন্যায় অনিয়ম মেনে নেওয়া হবে না ——–আলহাজ্ব মনজুর এলাহী এমপি নিখোঁজ সংবাদ বংশিরদিয়া বন্ধু মহলের আয়োজনে ব্যাডমিন্টন টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত নরসিংদীতে ৫ আসনে বিভিন্ন রাজনৈতিক দলের ৪৬ জন প্রার্থীর মনোনয়নপত্র জমা
নরসিংদী ডায়াবেটিক সমিতির ৩০তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

নরসিংদী ডায়াবেটিক সমিতির ৩০তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক :
শনিবার সকাল ১০ ঘটিকায় ডায়াবেটিক হাসপাতাল প্রাঙ্গণ নরসিংদী ডায়াবেটিক সমিতির ৩০তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে । অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নরসিংদী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী, যিনি একইসাথে সমিতির সভাপতির দায়িত্ব পালন করছেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আব্দুল হান্নান এবং সিভিল সার্জন ডাঃ সৈয়দ মোঃ আমিরুল হক। সভা সঞ্চালনা করেন মোঃ নুরুল আমিন, সাধারণ সম্পাদক, নরসিংদী ডায়াবেটিস সমিতি।

সভায় আরও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল মাস্টার (সিনিয়র যুগ্ম আহ্বায়ক, নরসিংদী জেলা বিএনপি), মনজুর এলাহী (সদস্য সচিব, নরসিংদী জেলা বিএনপি), যুগ্ম আহ্বায়ক হারুনুর রশিদ, আমিনুল হক বাচ্চু, খবিরুল ইসলাম বাবুল, ফারুক উদ্দিন ভূঁইয়া সহ সমিতির আজীবন সদস্য, দাতা সদস্য ও সর্বস্তরের সদস্যবৃন্দ।

সাধারণ সম্পাদক মোঃ নুরুল আমিন সমিতির বাৎসরিক বাজেট উপস্থাপন করেন, যা সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়।
অনুষ্ঠানটি এক আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়।

এই সংবাদটি শেয়ার করুনঃ




raytahost-demo
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD