শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন

শিরোনাম :
নরসিংদী শিল্পাঞ্চলে নতুন গ্যাস লাইনের শুভ উদ্বোধন হারুন খাঁ হত্যা মামলার আসামী ‘শুটার মোবারক গ্রেফতার। প্রকাশিত সংবাদের প্রতিবাদ বিজ্ঞপ্তি মায়ের লাশ দাফন করতে গিয়ে সন্ত্রাসী হামলায় শিকার স্বাস্থ্য সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়া হবে —–স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রী নরসিংদী জেলা মডেল প্রেসক্লাবের উদ্যোগে এতিম ছাত্রদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কোন অন্যায় অনিয়ম মেনে নেওয়া হবে না ——–আলহাজ্ব মনজুর এলাহী এমপি নিখোঁজ সংবাদ বংশিরদিয়া বন্ধু মহলের আয়োজনে ব্যাডমিন্টন টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত নরসিংদীতে ৫ আসনে বিভিন্ন রাজনৈতিক দলের ৪৬ জন প্রার্থীর মনোনয়নপত্র জমা
নরসিংদীতে বিচার বিভাগীয় কর্মচারীদের কর্মবিরতি

নরসিংদীতে বিচার বিভাগীয় কর্মচারীদের কর্মবিরতি

নিজস্ব প্রতিবেদক,
জুডিশিয়াল সার্ভিসের বেতন স্কেল অনুযায়ী বেতন-ভাতা প্রদান ও স্বতন্ত্র নিয়োগবিধি প্রণয়নের দাবিতে বাংলাদেশ বিচার বিভাগ অ্যাসোসিয়েশনের নরসিংদী জেলা শাখার কর্মচারীরা দুই ঘণ্টার কর্মবিরতি পালন করেছেন।
সোমবার (৫ মে) জেলা ও দায়রা জজ আদালতের সামনে সকাল সাড়ে ৯টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত দুই ঘণ্টা সর্বাত্মক কর্মবিরতি পালন করেন আদালতের কর্মচারীরা।এ সময় বক্তব্য রাখেন নরসিংদী জেলা জজ আদালতের ভারপ্রাপ্ত প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ ওসমান গনি, নাজির মাহাবুব রেজা, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নাজির মো. গোলাম হোসাইন, মো.খলিলুর রহমান, তানজিনা ফেরদৌস, আহসানুল কবির।
তারা বলেন সুপ্রিম কোর্টের অধীনে আলাদা সচিবালয়, বিচার বিভাগীয় কর্মচারীদের জুডিশিয়াল সার্ভিস বেতনের আলোকে বেতন ভাতা প্রদান, জ্যেষ্ঠতা ও যোগ্যতার ভিত্তিতে পদোন্নতির ব্যবস্থার করতে হবে। সরকারের উচ্চ পর্যায়ের সঙ্গে অ্যাসোসিয়েশনের সাংগঠনিক টিম একাধিকবার যোগাযোগ করলেও দাবি মানার ক্ষেত্রে দৃশ্যমান কোনো অগ্রগতি নেই। এরপরেও দাবি না মানলে আরও বড় কর্মসূচি ঘোষণা করবে অ্যাসোসিয়েশন।

এই সংবাদটি শেয়ার করুনঃ




raytahost-demo
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD