শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন

শিরোনাম :
নরসিংদী শিল্পাঞ্চলে নতুন গ্যাস লাইনের শুভ উদ্বোধন হারুন খাঁ হত্যা মামলার আসামী ‘শুটার মোবারক গ্রেফতার। প্রকাশিত সংবাদের প্রতিবাদ বিজ্ঞপ্তি মায়ের লাশ দাফন করতে গিয়ে সন্ত্রাসী হামলায় শিকার স্বাস্থ্য সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়া হবে —–স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রী নরসিংদী জেলা মডেল প্রেসক্লাবের উদ্যোগে এতিম ছাত্রদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কোন অন্যায় অনিয়ম মেনে নেওয়া হবে না ——–আলহাজ্ব মনজুর এলাহী এমপি নিখোঁজ সংবাদ বংশিরদিয়া বন্ধু মহলের আয়োজনে ব্যাডমিন্টন টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত নরসিংদীতে ৫ আসনে বিভিন্ন রাজনৈতিক দলের ৪৬ জন প্রার্থীর মনোনয়নপত্র জমা
নরসিংদীতে চাঞ্চল্যকর খুনের রহস্য উদঘাটন করেন পিবিআই পুলিশ

নরসিংদীতে চাঞ্চল্যকর খুনের রহস্য উদঘাটন করেন পিবিআই পুলিশ

নিজস্ব প্রতিনিধি :
নরসিংদীর মাধবদীতে তুচ্ছ ঘটনার জেরে শুভ মিয়া (২০) নামে এক তরুন যুবককে খুন করে তারই ঘনিষ্ঠ ২ বন্ধু।
হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), নরসিংদী।
নরসিংদী মডেল থানায় দায়ের করা একটি মামলার সূত্র জের ধরে তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নারায়ণগঞ্জ ও চাঁদপুর থেকে তিন আসামী —যথাক্রমে মোঃ হাবিবুর রহমান (২৪), মোঃ কবির হোসেন (২১) ও আহম্মাদ নাঈম (২৪) কে গ্রেফতার করেছেন পিবিআই পুলিশ। এদের মধ্যে হাবিবুরের কাছ থেকে ভিকটিমের ব্যবহৃত মোবাইল ফোনও উদ্ধার করা হয়েছে।
জবানবন্দিতে তারা জানায়, মাদক আসরে সেবনের সময় কথাকাটাকাটির জেরে শুভকে তারা বেধড়ক মারধর করে গলায় দড়ি পেঁচিয়ে হত্যা করে, এরপর লাশ ফেলে রেখে পালিয়ে যায়। হত্যাকাণ্ডে ব্যবহৃত রশি খালের পানিতে ফেলে দেওয়া হয়।
মামলার তদন্ত করছেন পিবিআই-এর উপ-পরিদর্শক মোহাম্মদ আবু সালেক। পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে বলে জানিয়েছে পিবিআই। এ ব্যাপারে প্রেস কনফারেন্স করছে ।

এই সংবাদটি শেয়ার করুনঃ




raytahost-demo
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD