শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন

শিরোনাম :
নরসিংদী শিল্পাঞ্চলে নতুন গ্যাস লাইনের শুভ উদ্বোধন হারুন খাঁ হত্যা মামলার আসামী ‘শুটার মোবারক গ্রেফতার। প্রকাশিত সংবাদের প্রতিবাদ বিজ্ঞপ্তি মায়ের লাশ দাফন করতে গিয়ে সন্ত্রাসী হামলায় শিকার স্বাস্থ্য সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়া হবে —–স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রী নরসিংদী জেলা মডেল প্রেসক্লাবের উদ্যোগে এতিম ছাত্রদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কোন অন্যায় অনিয়ম মেনে নেওয়া হবে না ——–আলহাজ্ব মনজুর এলাহী এমপি নিখোঁজ সংবাদ বংশিরদিয়া বন্ধু মহলের আয়োজনে ব্যাডমিন্টন টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত নরসিংদীতে ৫ আসনে বিভিন্ন রাজনৈতিক দলের ৪৬ জন প্রার্থীর মনোনয়নপত্র জমা
বিএনপির একজন নিবেদিত প্রাণ হলেন কাজী সাহেদ

বিএনপির একজন নিবেদিত প্রাণ হলেন কাজী সাহেদ

নিজস্ব প্রতিবেদক :
কাজী সাহেদ বিএনপির একজন নিবেদিত প্রাণ। ছাত্র জীবন থেকেই তিনি বিএনপির রাজনীতির সাথে জড়িত রয়েছেন। তিনি কখনো দলের আদর্শ থেকে বিচ্যুতি হননি। বিগত ১/১১তে শিবপুরে বিএনপির দুঃসময়ে পুটিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করার পাশাপাশি শিবপুর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়কের দায়িত্ব পালন করেছেন। ২০০৮ সালের সংসদ নির্বাচনে সকল বাধা বিপত্তি উপেক্ষা করে বিএনপির মনোনীত প্রার্থী তোফাজ্জল হোসেন মাস্টারের নির্বাচন করে পুটিয়া ইউনিয়নে বিএনপির হাল ধরে রেখেছিলেন। তিনি ২০০১ সাল থেকে টানা ১৪ বছর পুটিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। দক্ষ এই সংগঠক ২০১৫ সাল থেকে শিবপুর উপজেলা বিএনপির সহ সাধারণ সম্পাদক ও শিবপুর উপজেলা তাঁতীদলের সভাপতির দায়িত্ব পালন করে আসছেন। তিনি শিবপুর উপজেলা তথা পুটিয়া ইউনিয়ন বিএনপির একজন উজ্জ্বল নক্ষত্র। বিশেষ করে পুটিয়া ইউনিয়ন এর প্রতিটি গ্রাম গঞ্জে রয়েছে ওনার শক্ত অবস্থান । তিনি পুটিয়া ইউনিয়ন এর একজন জনপ্রিয় মুখ। দলীয় নেতাকর্মী ছাড়াও তার প্রতি রয়েছে সাধারণ মানুষের ভালবাসা।

এই সংবাদটি শেয়ার করুনঃ




raytahost-demo
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD