শনিবার, ৩০ মে ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন

নরসিংদী শিল্পাঞ্চলে নতুন গ্যাস লাইনের শুভ উদ্বোধন

নরসিংদী শিল্পাঞ্চলে নতুন গ্যাস লাইনের শুভ উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক: নরসিংদী শিল্পাঞ্চলে গ্যাস সরবরাহ জোরদার করার লক্ষ্যে নতুন গ্যাস লাইন সংযোগের শুভ উদ্বোধন করা হয়। ১৩ এপ্রিল সোমবার দক্ষিণ শীলমান্দীর এন আর স্প্রিং মিলে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নরসিংদী সদর থেকে নির্বাচিত এমপি জেলা বিএনপি’র সভাপতি খাইরুল কবির খোকন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নরসিংদী ৩ শিবপুর থেকে নির্বাচিত এমপি জেলা বিএনপি’র সংগ্রামী সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহী। উদ্বোধন অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন আমানত শাহ গ্রুপের চেয়ারম্যান মোঃ হেলাল মিয়া, নরসিংদী চেম্বার অব কমার্সের সভাপতি রাশেদুল কবির রিন্টু, চেম্বারের সাবেক প্রেসিডেন্ট মোঃ মোমেন মোল্লা। এন আর স্প্রিং মিলের ব্যবস্থাপনা পরিচালক মোঃ রুহুল আমিন এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। উদ্বোধনী প্রকল্পের আওতায় নরসিংদী সিজিএস থেকে পাঁচদোনা মোর হয়ে বাগদী আরএফএল এলাকা পর্যন্ত ২০ ইঞ্চি ১৫০ পি এস আই জি ক্ষমতা সম্পন্ন গ্যাস লাইন বসানো হবে।

এই সংবাদটি শেয়ার করুনঃ




raytahost-demo
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD