রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন

শিরোনাম :
নরসিংদী শিল্পাঞ্চলে নতুন গ্যাস লাইনের শুভ উদ্বোধন হারুন খাঁ হত্যা মামলার আসামী ‘শুটার মোবারক গ্রেফতার। প্রকাশিত সংবাদের প্রতিবাদ বিজ্ঞপ্তি মায়ের লাশ দাফন করতে গিয়ে সন্ত্রাসী হামলায় শিকার স্বাস্থ্য সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়া হবে —–স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রী নরসিংদী জেলা মডেল প্রেসক্লাবের উদ্যোগে এতিম ছাত্রদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কোন অন্যায় অনিয়ম মেনে নেওয়া হবে না ——–আলহাজ্ব মনজুর এলাহী এমপি নিখোঁজ সংবাদ বংশিরদিয়া বন্ধু মহলের আয়োজনে ব্যাডমিন্টন টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত নরসিংদীতে ৫ আসনে বিভিন্ন রাজনৈতিক দলের ৪৬ জন প্রার্থীর মনোনয়নপত্র জমা
নরসিংদীতে ১৫ ( পনের) কেজি গাঁজা সহ ০৩ জন আটক

নরসিংদীতে ১৫ ( পনের) কেজি গাঁজা সহ ০৩ জন আটক

নিজস্ব প্রতিবেদক
গত ২৫ মে মঙ্গলবার  বেলা ২ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে নরসিংদী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর এর অভিযানে ১৫ কেজি গাঁজা সহ ৩ জনকে আটক করে। নরসিংদীর  বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট রিনাত ফৌজিয়া এর নেতৃত্বে, সহকারী পরিচালক মোঃ নাজমুল হকের তত্বাবধানে বিভাগীয় স্টাফ পরিদর্শক জনাব মোঃ জাকিরুজ্জামান, উপপরিদর্শক সেরাজুল ইসলাম ও মোঃ আতাউর রহমান সজীব, সহকারী উপপরিদর্শক এস এম ইউনুস আলী, সিপাই মোঃ সাইদুর রহমান এর সমন্বয়ে গঠিত একটি রেইডিং টিম নরসিংদী জেলার শিবপুর মডেল থানাধীন শ্রীফুলিয়া বাসস্ট্যান্ডস্হ নামক স্থান থেকে  (১) মোঃ আকাশ মিয়া (২৪), পিতাঃ মৃত নুরু মিয়া, (২) মোঃ রাশিদুল ইসলাম (২৩), পিতাঃ আজিজুল হক কে ১২ কেজি গাঁজা সহ আটক করা হয়।
পৃথক আরেক অভিযানে বেলা ৪ ঘটিকার সময় শিবপুর থানাধীন পৃথক স্থান থেকে মোঃ মিরাজ জোয়ার্দার (২৩) কে ৩ কেজি গাঁজা সহ গ্রেপ্তার করা হয়। উক্ত আটকৃত ব্যক্তিদের বিরুদ্ধে শিবপুর মডেল থানায় পৃথক একটি মামলা দায়ের করা হয়।

এই সংবাদটি শেয়ার করুনঃ




raytahost-demo
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD