মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০:১২ অপরাহ্ন

ঘোড়াশাল পৌর এলাকার মসজিদ মন্দিরে নগদ অর্থ বিতরণ

ঘোড়াশাল পৌর এলাকার মসজিদ মন্দিরে নগদ অর্থ বিতরণ

নিজস্ব প্রতিবেদক :

নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার ৯টি ওয়ার্ডের ২২টি মসজিদ ও মন্দিরে দূর্যোগ মন্ত্রণালয়ে  টিআর প্রকল্পের অধিনে ২২ লাখ ২৫ হাজার নগদ টাকা বিতরণ করা হয়েছে।

বুধবার সকালে ঘোড়াশাল পৌর মিলনায়তনে এ অর্থ বিতরণ করেন পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন ও ঘোড়াশাল পৌর মেয়র আলহাজ্ব শরীফুল হক।

এসময় ঘোড়াশাল পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এস এম শফি, ঘোড়াশাল পৌরসভার ইঞ্জিনিয়ার আনোয়ার সাদাৎ, হিসাব রক্ষক শহিদুল ইসলাম, পৌর কাউন্সিলরসহ বিভিন্ন ওয়ার্ডের মসজিদ ও মন্দির কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ




raytahost-demo
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD