রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন

শিরোনাম :
নরসিংদী শিল্পাঞ্চলে নতুন গ্যাস লাইনের শুভ উদ্বোধন হারুন খাঁ হত্যা মামলার আসামী ‘শুটার মোবারক গ্রেফতার। প্রকাশিত সংবাদের প্রতিবাদ বিজ্ঞপ্তি মায়ের লাশ দাফন করতে গিয়ে সন্ত্রাসী হামলায় শিকার স্বাস্থ্য সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়া হবে —–স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রী নরসিংদী জেলা মডেল প্রেসক্লাবের উদ্যোগে এতিম ছাত্রদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কোন অন্যায় অনিয়ম মেনে নেওয়া হবে না ——–আলহাজ্ব মনজুর এলাহী এমপি নিখোঁজ সংবাদ বংশিরদিয়া বন্ধু মহলের আয়োজনে ব্যাডমিন্টন টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত নরসিংদীতে ৫ আসনে বিভিন্ন রাজনৈতিক দলের ৪৬ জন প্রার্থীর মনোনয়নপত্র জমা
মাধবদীতে আ.লীগ দুই গ্রুপের হামলার ঘটনায় পাল্টপাল্টি মামলা

মাধবদীতে আ.লীগ দুই গ্রুপের হামলার ঘটনায় পাল্টপাল্টি মামলা

নিজস্ব প্রতিবেদকঃ
নরসিংদীর মাধবদীতে রাজনৈতিক প্রভাব বিস্তারকে কেন্দ্র করে হামলার ঘটনায় পাল্টাপাল্টি মামলা দায়ের করা হয়েছে। দুইজন গুলিবিদ্ধসহ হতাহতের ঘটনায় বৃহস্পতিবার (১৭ জুন) গভীর রাতে মাধবদী থানায় মামলা দুটি রেকর্ড করা হয়। এর মধ্যে সমাবেশ স্থলে হামলা ও গুলির ঘটনায় মাধবদীর পৌর মেয়র মোশারফ হোসেন মানিকসহ ১১ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেন সাবেক কমিশনার গুলিবিদ্ধ মো: জাকারিয়ার ভাই মো: আনোয়ার হোসেন।

এছাড়া একই ঘটনায় হামলা ও মারধরের অভিযোগ এনে মেয়র সমর্থক মোজাম্মেল মিয়া বাদী হয়ে সাবেক কমিনার আনোয়ার হোসেন, তার ভাই সাবেক কমিশনার গুলিবিদ্ধ জাকারিয়াসহ ৭ জনের নাম উল্লেখ করে অপর আরেকটি মামলা দায়ের করেন।

এর আগে, গত ১৬ জুন রাতে রাজনৈতিক প্রভাব বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকদের মাঝে হামলার ঘটনা ঘটে। এসময় গুলিবিদ্ধ হয়ে আহত হন মাধবদী পৌরসভার সাবেক কমিশনার ও সদর থানা ছাত্রলীগের সাবেক সভাপতি মো: জাকারিয়া (৩৯) ও নূরালাপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সদস্য সচিব আবুল কালাম (৩০)।

এই সংবাদটি শেয়ার করুনঃ




raytahost-demo
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD