রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন

শিরোনাম :
নরসিংদী শিল্পাঞ্চলে নতুন গ্যাস লাইনের শুভ উদ্বোধন হারুন খাঁ হত্যা মামলার আসামী ‘শুটার মোবারক গ্রেফতার। প্রকাশিত সংবাদের প্রতিবাদ বিজ্ঞপ্তি মায়ের লাশ দাফন করতে গিয়ে সন্ত্রাসী হামলায় শিকার স্বাস্থ্য সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়া হবে —–স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রী নরসিংদী জেলা মডেল প্রেসক্লাবের উদ্যোগে এতিম ছাত্রদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কোন অন্যায় অনিয়ম মেনে নেওয়া হবে না ——–আলহাজ্ব মনজুর এলাহী এমপি নিখোঁজ সংবাদ বংশিরদিয়া বন্ধু মহলের আয়োজনে ব্যাডমিন্টন টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত নরসিংদীতে ৫ আসনে বিভিন্ন রাজনৈতিক দলের ৪৬ জন প্রার্থীর মনোনয়নপত্র জমা
নরসিংদীতে নবাগত জেলা প্রশাসক এর সাংবাদিকদের সাথে মতবিনিময়

নরসিংদীতে নবাগত জেলা প্রশাসক এর সাংবাদিকদের সাথে মতবিনিময়

নিজস্ব প্রতিবেদকঃ নরসিংদীতে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন নবাগত জেলা প্রশাসক আবু নইম মোহাম্মদ মারুফ খান। বুধবার (২৩ জুন) বিকাল ৩টায় জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এর আগে সোমবার (২১ জুন) উপ-সচিব আবু নইম মোহাম্মদ মারুফ খান নরসিংদীর জেলা প্রশাসক হিসেবে যোগদান করেন। যোগদানের পর সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের উপ-সচিব হিসেবে পদায়িত বিদায়ী জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন নবাগত জেলা প্রশাসককে দায়িত্ব হস্তান্তর করেন। নবাগত জেলা প্রশাসক সর্বশেষ প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংযুক্ত ছিলেন। নরসিংদীতে যোগদানের পর সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে জেলা প্রশাসক আবু নইম মোহাম্মদ মারুফ খান সাংবাদিকবৃন্দের সহযোগিতা কামনা করে বলেন, দেশের উন্নয়নে সংবাদমাধ্যম তথা সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সাংবাদিকদের লেখনির মাধ্যমে জেলার সার্বিক পরিস্থিতি উঠে আসে এতে উন্নয়ন কাজে সহায়ক হয়। জেলায় সরকারের নানা উন্নয়ন কাজ বাস্তবায়নের জন্য সকল প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন তিনি। এসময় সাংবাদিকদের পক্ষে বক্তব্য রাখেন, প্রবীন সাংবাদিক নিবারণ রায়, নরসিংদী প্রেসক্লাবের সভাপতি একুশে টিভির প্রতিনিধি মাখন দাস, সাধারণ সম্পাদক বাংলাভিশনের প্রতিনিধি মাজহারুল পারভেজ।

এই সংবাদটি শেয়ার করুনঃ




raytahost-demo
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD