শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন

শিরোনাম :
নরসিংদী শিল্পাঞ্চলে নতুন গ্যাস লাইনের শুভ উদ্বোধন হারুন খাঁ হত্যা মামলার আসামী ‘শুটার মোবারক গ্রেফতার। প্রকাশিত সংবাদের প্রতিবাদ বিজ্ঞপ্তি মায়ের লাশ দাফন করতে গিয়ে সন্ত্রাসী হামলায় শিকার স্বাস্থ্য সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়া হবে —–স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রী নরসিংদী জেলা মডেল প্রেসক্লাবের উদ্যোগে এতিম ছাত্রদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কোন অন্যায় অনিয়ম মেনে নেওয়া হবে না ——–আলহাজ্ব মনজুর এলাহী এমপি নিখোঁজ সংবাদ বংশিরদিয়া বন্ধু মহলের আয়োজনে ব্যাডমিন্টন টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত নরসিংদীতে ৫ আসনে বিভিন্ন রাজনৈতিক দলের ৪৬ জন প্রার্থীর মনোনয়নপত্র জমা
শিবপুর উপজেলা আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

শিবপুর উপজেলা আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

শিবপুর প্রতিনিধিঃ

বাংলাদেশ আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নরসিংদীর শিবপুর উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২৩ জন (বুধবার) বিকালে উপজেলা মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুনুর রশীদ খানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী-৩ শিবপুর আসনের সংসদ সদস্য জহিরুল হক ভূঞা মোহন। প্রধান বক্তা ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামসুল আলম ভূইয়া রাখিল, অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক আ ফ ম মাহবুবুল হাসান, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান তাপসী রাবেয়া, যুগ্ম সম্পাদক আসাদুজ্জামান আসাদ ও বিনয় কৃষ্ণ গোস্বামী, সাংগঠনিক সম্পাদক বিপ্লব চক্রবর্তী ও আমির হোসেন, পৌর আওয়ামী লীগের সভাপতি খোকন ভূইয়া, সাধারণ সম্পাদক ফারুক খান, উপজেলা তাঁতীলীগের সভাপতি হানিক মিয়া প্রমুখ।

এই সংবাদটি শেয়ার করুনঃ




raytahost-demo
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD