শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন

শিরোনাম :
নরসিংদী শিল্পাঞ্চলে নতুন গ্যাস লাইনের শুভ উদ্বোধন হারুন খাঁ হত্যা মামলার আসামী ‘শুটার মোবারক গ্রেফতার। প্রকাশিত সংবাদের প্রতিবাদ বিজ্ঞপ্তি মায়ের লাশ দাফন করতে গিয়ে সন্ত্রাসী হামলায় শিকার স্বাস্থ্য সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়া হবে —–স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রী নরসিংদী জেলা মডেল প্রেসক্লাবের উদ্যোগে এতিম ছাত্রদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কোন অন্যায় অনিয়ম মেনে নেওয়া হবে না ——–আলহাজ্ব মনজুর এলাহী এমপি নিখোঁজ সংবাদ বংশিরদিয়া বন্ধু মহলের আয়োজনে ব্যাডমিন্টন টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত নরসিংদীতে ৫ আসনে বিভিন্ন রাজনৈতিক দলের ৪৬ জন প্রার্থীর মনোনয়নপত্র জমা
পলাশে অজ্ঞাতনামা দুই কিশোরের মরদেহ উদ্ধার

পলাশে অজ্ঞাতনামা দুই কিশোরের মরদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টার

নরসিংদীর পলাশে ঘোড়াশাল-টঙ্গী মহাসড়ক থেকে অজ্ঞাত দুই কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাত ১ টার দিকে মহাসড়কের ঘোড়াশাল পৌর এলাকার ভাগদী কদমতলা মহল্লা থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। মৃত কিশোরদের আনুমানিক বয়স ১২ ও ১৪ বছর। তবে তাদের পরিচয় পায়নি পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, রাতে মহাসড়কের মাঝে মরদেহ দুটি পরে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ মরদেহগুলো উদ্ধার করে ময়না তদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠায়। এ সময় মহাসড়ক থেকে দুর্ঘটনা কবলিত একটি বাইসাইকেলও উদ্ধার করে পুলিশ।

ঘোড়াশাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ- পরিদর্শক জহিরুল আলম এ তথ্য নিশ্চিত করে জানান, মরদেহ দুটির সাথে সড়কে পড়ে থাকা দুর্ঘটনা কবলিত একটি বাইসাইকেলও উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, তারা দুইজন বাইসাইকেল যোগে সড়ক দিয়ে যাচ্ছিল। এসময় ভারী কোন যানবাহন তাদের চাপা দেয় এবং ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

এই সংবাদটি শেয়ার করুনঃ




raytahost-demo
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD