শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন

শিরোনাম :
নরসিংদী শিল্পাঞ্চলে নতুন গ্যাস লাইনের শুভ উদ্বোধন হারুন খাঁ হত্যা মামলার আসামী ‘শুটার মোবারক গ্রেফতার। প্রকাশিত সংবাদের প্রতিবাদ বিজ্ঞপ্তি মায়ের লাশ দাফন করতে গিয়ে সন্ত্রাসী হামলায় শিকার স্বাস্থ্য সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়া হবে —–স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রী নরসিংদী জেলা মডেল প্রেসক্লাবের উদ্যোগে এতিম ছাত্রদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কোন অন্যায় অনিয়ম মেনে নেওয়া হবে না ——–আলহাজ্ব মনজুর এলাহী এমপি নিখোঁজ সংবাদ বংশিরদিয়া বন্ধু মহলের আয়োজনে ব্যাডমিন্টন টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত নরসিংদীতে ৫ আসনে বিভিন্ন রাজনৈতিক দলের ৪৬ জন প্রার্থীর মনোনয়নপত্র জমা
নরসিংদীতে করোনায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ

নরসিংদীতে করোনায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ

নরসিংদী প্রতিনিধিঃ

মহামারী কোভিড-১৯ এর প্রভাবে ক্ষতিগ্রস্থ দুই শত হতদরিদ্র পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে উপহার বিতরণ করেছেন নরসিংদী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু নইম মোহাম্মদ মারুফ খান।

সোমবার (৫ জুলাই) বিকেলে নরসিংদী আইডিয়াল হাইস্কুল প্রাঙ্গনে আনুষ্ঠানিকভাবে এ ত্রাণ বিতরণ করেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক)মোঃ মুশফিকুর রহমান, নরসিংদী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মেহেদী মোর্শেদ, নরসিংদী সদর উপজেলার ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ কফিল উদ্দিন ভূঞা বাচ্চু প্রমুখ।

জেলা প্রশাসক আবু নইম মোহাম্মদ মারুফ খান বলেন, আজকে যারা এ উপহার পেয়েছেন আপনারা আপনাদের প্রতিবেশীদের মধ্যে কেউ যদি অসহায় হতদরিদ্র থাকে তাদেরকে সদর উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা চেয়ারম্যান কিংবা জেলা প্রশাসকের কার্যালয়ে পাঠাবেন আমরা সাহায্য দিবো। তবে যারা স্বাবলম্বি তাদের পাঠাবেননা। আপনাদের প্যাকেটে মাস্ক দেয়া আছে আপনারা নিয়মিত মাস্ক পড়বেন, বিধি নিষেধ মেনে চলবেন তা হলে নিজে আক্রান্ত হবেন না, অন্যরাও আক্রান্ত হবে না। তা হলেই আমরা সবাই ভাল থাকবো। দ্রুত আমরা করোনা বিদায় করতে পারবো।

আইডিয়াল হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মনজিল-এ-মিল্লাতের সঞ্চালনায় উপহার বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ছিলেন- সদর উপজেলা পিআইও মোঃ শহীদুল ইসলাম, জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

উপহার সামগ্রীর ১০টি আইটেমের মধ্যে ছিল; চাল, ডাল, সয়াবিন তেল, আলু, লবন, সাবান, বাচ্চাদের বিস্কুট, সিভিট, মাস্ক ও লটকন ফল।

এই সংবাদটি শেয়ার করুনঃ




raytahost-demo
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD