শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন

শিরোনাম :
নরসিংদী শিল্পাঞ্চলে নতুন গ্যাস লাইনের শুভ উদ্বোধন হারুন খাঁ হত্যা মামলার আসামী ‘শুটার মোবারক গ্রেফতার। প্রকাশিত সংবাদের প্রতিবাদ বিজ্ঞপ্তি মায়ের লাশ দাফন করতে গিয়ে সন্ত্রাসী হামলায় শিকার স্বাস্থ্য সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়া হবে —–স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রী নরসিংদী জেলা মডেল প্রেসক্লাবের উদ্যোগে এতিম ছাত্রদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কোন অন্যায় অনিয়ম মেনে নেওয়া হবে না ——–আলহাজ্ব মনজুর এলাহী এমপি নিখোঁজ সংবাদ বংশিরদিয়া বন্ধু মহলের আয়োজনে ব্যাডমিন্টন টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত নরসিংদীতে ৫ আসনে বিভিন্ন রাজনৈতিক দলের ৪৬ জন প্রার্থীর মনোনয়নপত্র জমা
ঢাকা রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নরসিংদীর কাজী আশরাফুল আজিম

ঢাকা রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নরসিংদীর কাজী আশরাফুল আজিম

নরসিংদী প্রতিনিধিঃ
ঢাকা রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হয়েছেন কাজী আশরাফুল আজিম পুলিশ সুপার নরসিংদী। বৃহস্পতিবার ১৫ জুলাই ঢাকা রেঞ্জের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় জনাব এম খুরশীদ হোসেন, বিপিএম(বার), পিপিএম, অ্যাডিশনাল আইজি (ক্রাইম এন্ড অপস্), বাংলাদেশ পুলিশ মহোদয় এবং জনাব হাবিবুর রহমান, বিপিএম (বার), পিপিএম (বার) ডিআইজি, ঢাকা রেঞ্জ নিকট হতে ঢাকা রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার হিসেবে পুরস্কার গ্রহণ করেন পুলিশ সুপার, নরসিংদী কাজী আশরাফুল আজীম পিপিএম। পাশাপাশি নরসিংদী জেলা পুলিশ ঢাকা রেঞ্জের শ্রেষ্ঠ জেলা হিসেবে নির্বাচিত হয়েছে এবং পুরস্কৃত হয়েছে।
মাদক উদ্ধার, গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন, ওয়ারেন্ট তামিল, সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনা, অপরাধ নিয়ন্ত্রণ, দক্ষতা, কর্তব্যনিষ্ঠা, সততা ও শৃঙ্খলামূলক আচরণসহ নরসিংদী জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতির উল্লেখযোগ্য অবদান রাখায় ঢাকা রেঞ্জ কর্তৃক শ্রেষ্ঠ পুলিশ সুপার ও শ্রেষ্ঠ জেলা হিসেবে নরসিংদীর পুলিশ সুপার ও নরসিংদী জেলা পুলিশকে মনোনীত করা হয়।
পুরস্কার বিতরণের সময় ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি, ঢাকা রেঞ্জাধীন ১৩ জেলার পুলিশ সুপারসহ ঢাকা রেঞ্জ অফিসের পুলিশ সুপারগণ উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ




raytahost-demo
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD