রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন

শিরোনাম :
নরসিংদী শিল্পাঞ্চলে নতুন গ্যাস লাইনের শুভ উদ্বোধন হারুন খাঁ হত্যা মামলার আসামী ‘শুটার মোবারক গ্রেফতার। প্রকাশিত সংবাদের প্রতিবাদ বিজ্ঞপ্তি মায়ের লাশ দাফন করতে গিয়ে সন্ত্রাসী হামলায় শিকার স্বাস্থ্য সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়া হবে —–স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রী নরসিংদী জেলা মডেল প্রেসক্লাবের উদ্যোগে এতিম ছাত্রদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কোন অন্যায় অনিয়ম মেনে নেওয়া হবে না ——–আলহাজ্ব মনজুর এলাহী এমপি নিখোঁজ সংবাদ বংশিরদিয়া বন্ধু মহলের আয়োজনে ব্যাডমিন্টন টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত নরসিংদীতে ৫ আসনে বিভিন্ন রাজনৈতিক দলের ৪৬ জন প্রার্থীর মনোনয়নপত্র জমা
নরসিংদীতে ডাকাত দলের ৪ সদস্য গ্রেফতার

নরসিংদীতে ডাকাত দলের ৪ সদস্য গ্রেফতার

নরসিংদী প্রতিনিধিঃ

নরসিংদীর মাধবদীতে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের ৪ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল সোমবার গভীর রাতে মাধবদী থানার বথুয়াদী গ্রামে ডাকাতির প্রস্তুতির সময় তাদের আটক করা হয়। মাধবদী থানার অফিসার ইনচার্জ সৈয়দুজ্জামান জানান, সোমবার গভীর রাতে মাধবদী থানার বথুয়াদী গ্রামের খালপাড়ের একটি কবরস্থানের নিকট ডাকাতির প্রস্তুতিকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাত দলের সর্দার ও একাধিক মামলার ওয়ারেন্টভূক্ত আসামি ইব্রাহিম, রনি ওয়াহেদ, আনোয়ার হোসেন ও আল-আমিনকে গ্রেফতার করা হয়।  ওসি আরও জানান, পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও কয়েক জন ডাকাত পালিয়ে যায়। তাদের সঙ্গে থাকা একটি প্লাস্টিকের ব্যাগে ৫টি ককটেল ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে একাধিক ডাকাতি মামলাসহ আরো কয়েকটি মামলা রয়েছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ




raytahost-demo
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD