শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন

শিরোনাম :
নরসিংদী শিল্পাঞ্চলে নতুন গ্যাস লাইনের শুভ উদ্বোধন হারুন খাঁ হত্যা মামলার আসামী ‘শুটার মোবারক গ্রেফতার। প্রকাশিত সংবাদের প্রতিবাদ বিজ্ঞপ্তি মায়ের লাশ দাফন করতে গিয়ে সন্ত্রাসী হামলায় শিকার স্বাস্থ্য সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়া হবে —–স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রী নরসিংদী জেলা মডেল প্রেসক্লাবের উদ্যোগে এতিম ছাত্রদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কোন অন্যায় অনিয়ম মেনে নেওয়া হবে না ——–আলহাজ্ব মনজুর এলাহী এমপি নিখোঁজ সংবাদ বংশিরদিয়া বন্ধু মহলের আয়োজনে ব্যাডমিন্টন টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত নরসিংদীতে ৫ আসনে বিভিন্ন রাজনৈতিক দলের ৪৬ জন প্রার্থীর মনোনয়নপত্র জমা
নরসিংদী আলোকবালী ইউপি নির্বাচন নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত ৫

নরসিংদী আলোকবালী ইউপি নির্বাচন নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত ৫

নরসিংদী প্রতিনিধিঃ
নরসিংদীর চরাঞ্চল আলোকবালীতে ইউনিয়ন পরিষদ নির্বাচন ও আধিপত্য বিস্তার নিয়ে দুইপক্ষের সংঘর্ষে দু্ইজন গুলিবিদ্ধসহ অন্তত ৫জন আহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে আলোকবালী ইউনিয়নের সাতপাড়া গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ, চিকিৎসক ও স্থানীয়রা জানান, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন ও এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে আলোকবালী ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান দেলোয়ার হোসেন সরকার দিপু ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আসাদুল্লাহর সমর্থকদের মধ্যে বিরোধ চলে আসছিল। দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে দুইজনই দলীয় মনোনয়ন চান। বর্তমান চেয়ারম্যান দেলোয়ার হোসেন সরকার দিপু দলীয় মনোনয়ন পেলেও আসাদুল্লাহ স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন। মঙ্গলবার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে আসাদুল্লাহ মনোনয়নপত্র প্রত্যাহারের সিদ্ধান্ত নিলে তার সমর্থকরা ক্ষুব্ধ হয়ে দেলোয়ার সমর্থকদের সাথে সংঘর্ষে জড়ায়। এতে ওই গ্রামের মৃত সুরুজ খানের ছেলে শাহালম মিয়া (৪৫) ও মৃত ফজল মিয়ার ছেলে মো. কাইয়ুম (৩০) গুলিবিদ্ধ হয়। আহত অবস্থায় তাদেরকে নরসিংদী সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের শরীর থেকে গুলি বের করে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেন। খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কোন পক্ষ থেকে অভিযোগ করেনি বলে জানায় পুলিশ।

এই সংবাদটি শেয়ার করুনঃ




raytahost-demo
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD