বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন

রায়পুরায় বাস-কাভার্ড ভ্যান মুখোমুখি সংঘর্ষে চালক নিহত

রায়পুরায় বাস-কাভার্ড ভ্যান মুখোমুখি সংঘর্ষে চালক নিহত

রায়পুরা প্রতিনিধিঃ

নরসিংদীর রায়পুরায় হানিফ পরিবহনের যাত্রীবাহী একটি বাসের সঙ্গে মুখোমুখি কাভার্ড  ভ্যান সংঘর্ষে চালক নিহত সহ ১০ জন বাসের যাত্রী আহত হয়েছে। রোববার সকাল ১০টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের নীলকুঠি বাসস্ট্যান্ড এলাকায় এই মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহত কাভার্ড ভ্যান চালক বরিশাল গৌরনদী উপজেলার বংকুড়া গ্রামের আনোয়ার হোসেনের ছেলে আশিকুর রহমান (৩০)। তিনি প্রাণ-আরএফএল গ্রুপের একটি কাভার্ড ভ্যানের নিয়মিত চালক। হবিগঞ্জ থেকে ওই কাভার্ড ভ্যানটি চালিয়ে তিনি নরসিংদীর পলাশের ঘোড়াশালে ফিরছিলেন। সকাল ১০টার দিকে রায়পুরার নীলকুঠি বাসস্ট্যান্ড অতিক্রমের সময় ওই বাস ও কাভার্ড ভ্যানের মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে দুটো গাড়িরই সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। এই দুর্ঘটনায় বাস চালকসহ মোট ১১ জন আহত হন ও কাভার্ড ভ্যানের চালক আশিকুর রহমান হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ




raytahost-demo
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD