রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন

শিরোনাম :
নরসিংদী শিল্পাঞ্চলে নতুন গ্যাস লাইনের শুভ উদ্বোধন হারুন খাঁ হত্যা মামলার আসামী ‘শুটার মোবারক গ্রেফতার। প্রকাশিত সংবাদের প্রতিবাদ বিজ্ঞপ্তি মায়ের লাশ দাফন করতে গিয়ে সন্ত্রাসী হামলায় শিকার স্বাস্থ্য সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়া হবে —–স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রী নরসিংদী জেলা মডেল প্রেসক্লাবের উদ্যোগে এতিম ছাত্রদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কোন অন্যায় অনিয়ম মেনে নেওয়া হবে না ——–আলহাজ্ব মনজুর এলাহী এমপি নিখোঁজ সংবাদ বংশিরদিয়া বন্ধু মহলের আয়োজনে ব্যাডমিন্টন টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত নরসিংদীতে ৫ আসনে বিভিন্ন রাজনৈতিক দলের ৪৬ জন প্রার্থীর মনোনয়নপত্র জমা
নরসিংদী প্রেস ক্লাবের নতুন কমিটির শপথ গ্রহণ

নরসিংদী প্রেস ক্লাবের নতুন কমিটির শপথ গ্রহণ

নিজস্ব প্রতিবেদকঃ

নরসিংদী প্রেসক্লাবের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সদস্যদের শপথ গ্রহণ ১৮ নভেম্বর বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে সম্পন্ন হয়েছে। নরসিংদী জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এ শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। নরসিংদীর জেলা প্রশাসক এবং নরসিংদী প্রেস ক্লাবের প্রধান উপদেষ্টা আবু নাইম মোহাম্মদ মারুফ খান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে জুম মিটিংয়ের মাধ্যমে সংযুক্ত থেকে নির্বাচিত নতুন কমিটির সদস্যদের শপথ বাক্য পাঠ করান। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: মোস্তফা মনোয়ার এর সভাপতিত্বে এ সময় অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রেস ক্লাবের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য প্রফেসর গোলাম মোস্তাফা মিয়া, নির্বাচনী আপিল বোর্ডের অন্যতম সদস্য ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য প্রফেসর মোহাম্মদ আলী, সিনিয়র সহকারী কমিশনার ও আর ডি সি শ্যামল চন্দ্র বসাক, প্রেস ক্লাবের নব-নির্বাচিত সভাপতি মো: হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক মো: হুমায়ূন কবীর শাহ্, বিদায়ী সভাপতি ও সাধারণ সম্পাদক যথাক্রমে মাখন দাস ও মো: মাজহারুল পারভেজ প্রমুখ। উল্লেখ্য, গত ১৫ নভেম্বর নরসিংদী প্রেস ক্লাবের নির্বাচন অনুষ্ঠিত হয়।

এই সংবাদটি শেয়ার করুনঃ




raytahost-demo
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD