রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন

শিরোনাম :
নরসিংদী শিল্পাঞ্চলে নতুন গ্যাস লাইনের শুভ উদ্বোধন হারুন খাঁ হত্যা মামলার আসামী ‘শুটার মোবারক গ্রেফতার। প্রকাশিত সংবাদের প্রতিবাদ বিজ্ঞপ্তি মায়ের লাশ দাফন করতে গিয়ে সন্ত্রাসী হামলায় শিকার স্বাস্থ্য সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়া হবে —–স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রী নরসিংদী জেলা মডেল প্রেসক্লাবের উদ্যোগে এতিম ছাত্রদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কোন অন্যায় অনিয়ম মেনে নেওয়া হবে না ——–আলহাজ্ব মনজুর এলাহী এমপি নিখোঁজ সংবাদ বংশিরদিয়া বন্ধু মহলের আয়োজনে ব্যাডমিন্টন টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত নরসিংদীতে ৫ আসনে বিভিন্ন রাজনৈতিক দলের ৪৬ জন প্রার্থীর মনোনয়নপত্র জমা
শিবপুর উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে বিশাল জনসভা অনুষ্ঠিত

শিবপুর উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে বিশাল জনসভা অনুষ্ঠিত

শিবপুর প্রতিনিধি

নরসিংদীর শিবপুর উপজেলা আওয়ামীলীগকে সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল করতে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে।  রোববার (২১ নভেম্বর) বিকালে উপজেলার ইটাখোলা গোল চত্বরে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মো. হারুনুর রশীদ খান। উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মহসিন নাজির এর সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সামসুল আলম ভূইয়া রাখিল। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক আ ফ ম মাহবুবুল হাসান মাহবুব।

এসময় উপজেলা, ইউনিয়ন আওয়ামীলীগ ও সকল সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন। সভায় আসন্ন ইউপি নির্বাচনে উপজেলার ৭টি ইউনিয়নে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশীগণ বক্তব্য রাখেন এবং চেয়ারম্যান পদে দলের মনোনয়ন প্রত্যাশী হিসেবে নিজেদের ঘোষণা করেন। এসময় প্রতি ইউনিয়নে একাধিক মনোনয়ন প্রত্যাশী হলেও তাদের মধ্যে যে কেউ চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন পাবেন তাদের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার ঘোষণা দেন।

সভায় প্রধান অতিথি আলহাজ্ব হারুনুর রশিদ খান বলেন, ‘আগামী সংসদ নির্বাচনে আমি এমপি পদপ্রার্থী। আপনারা আমার জন্য দোয়া করবেন।’

এই সংবাদটি শেয়ার করুনঃ




raytahost-demo
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD