বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন

শিরোনাম :
নরসিংদী শিল্পাঞ্চলে নতুন গ্যাস লাইনের শুভ উদ্বোধন হারুন খাঁ হত্যা মামলার আসামী ‘শুটার মোবারক গ্রেফতার। প্রকাশিত সংবাদের প্রতিবাদ বিজ্ঞপ্তি মায়ের লাশ দাফন করতে গিয়ে সন্ত্রাসী হামলায় শিকার স্বাস্থ্য সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়া হবে —–স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রী নরসিংদী জেলা মডেল প্রেসক্লাবের উদ্যোগে এতিম ছাত্রদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কোন অন্যায় অনিয়ম মেনে নেওয়া হবে না ——–আলহাজ্ব মনজুর এলাহী এমপি নিখোঁজ সংবাদ বংশিরদিয়া বন্ধু মহলের আয়োজনে ব্যাডমিন্টন টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত নরসিংদীতে ৫ আসনে বিভিন্ন রাজনৈতিক দলের ৪৬ জন প্রার্থীর মনোনয়নপত্র জমা
নরসিংদীতে জাতীয়তাবাদী মহিলা দলের কর্মী সভা অনুষ্ঠিত

নরসিংদীতে জাতীয়তাবাদী মহিলা দলের কর্মী সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি :

নরসিংদীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল নরসিংদী জেলা শাখার কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে নরসিংদী জেলা বিএনপি কার্যালয়। সোমবার বিকালে স্বাস্থ্যবিধি মেনে জেলা বিএনপি কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির সভাপতি খায়রুল কবীর খোকন।

বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল কেন্দ্রিয় কমিটির সভাপতি আফরোজা আব্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মী সভায় প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল কেন্দ্রিয় কমিটির সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন, সহসভাপতি সাবেক এমপি বেগম রোকেয়া আহমেদ লাকী, যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক উদ্দিন ভুইয়া, নরসিংদী শহর বিএনপির সভাপতি একেএম গোলাম কবির কামাল,

মহিলা দল কেন্দ্রিয় কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক মর্জিনা আফসার, জেলা মহিলা দলের সাবেক সভাপতি উম্মে সালমা মায়া, সাবেক সাধারণ সম্পাদক কানিজ ফাতেমা প্রমুখ। এবং সভায় বিপুল সংখ্যক মহিলা কর্মী সমর্থক নিয়ে কর্মী সভা কে জনসভায় রূপ দেন নরসিংদী জেলা মহিলা দলের কান্ডারী সভাপতি প্রার্থী স্বপনা
আহমেদ।

এই সংবাদটি শেয়ার করুনঃ




raytahost-demo
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD