রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন

শিরোনাম :
নরসিংদী শিল্পাঞ্চলে নতুন গ্যাস লাইনের শুভ উদ্বোধন হারুন খাঁ হত্যা মামলার আসামী ‘শুটার মোবারক গ্রেফতার। প্রকাশিত সংবাদের প্রতিবাদ বিজ্ঞপ্তি মায়ের লাশ দাফন করতে গিয়ে সন্ত্রাসী হামলায় শিকার স্বাস্থ্য সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়া হবে —–স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রী নরসিংদী জেলা মডেল প্রেসক্লাবের উদ্যোগে এতিম ছাত্রদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কোন অন্যায় অনিয়ম মেনে নেওয়া হবে না ——–আলহাজ্ব মনজুর এলাহী এমপি নিখোঁজ সংবাদ বংশিরদিয়া বন্ধু মহলের আয়োজনে ব্যাডমিন্টন টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত নরসিংদীতে ৫ আসনে বিভিন্ন রাজনৈতিক দলের ৪৬ জন প্রার্থীর মনোনয়নপত্র জমা
পলাশে জনতা জুট মিলে শ্রমিক সংগঠনের নির্বাচন বানচালের লক্ষ্যে কিছু সংখ্যক শ্রমিকের বিক্ষোভ, ভাঙচুর ও লুটপাট

পলাশে জনতা জুট মিলে শ্রমিক সংগঠনের নির্বাচন বানচালের লক্ষ্যে কিছু সংখ্যক শ্রমিকের বিক্ষোভ, ভাঙচুর ও লুটপাট

নিজস্ব প্রতিবেদক
নরসিংদীর পলাশে জনতা জুট মিল শ্রমিক সংগঠনের নির্বাচন বানচালের লক্ষ্যে কিছু সংখ্যক শ্রমিক বিক্ষোভ, ভাঙচুর ও লুটপাট করেছে। গত সোমবার সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত তান্ডব চালায় একটি কুচক্রি মহলের ইশারায় কিছু সংখ্যক শ্রমিক। মিলের ছয় হাজার শ্রমিক কর্মচারীর মধ্যে মাত্র শতাধিক শ্রমিক এ হামলায় অংশ নেয়। মিল কর্তৃপক্ষ বলছে, বিক্ষোভের সময় প্রতিষ্ঠানের কিছু সংখ্যক শ্রমিক বহিরাগতদের সহযোগিতায় প্রশাসনিক ভবনসহ জিএম অফিস, লেবার অফিস, আইটি অফিস, মেডিকেল হল, জিএম বাংলোর বিভিন্ন আসবাব ও একটি অ্যাম্বুলেন্সসহ পাঁচটি গাড়ি ভাঙচুর করা হয়েছে। ৪ ঘন্টাব্যাপী তান্ডবের পর পলাশ থানা-পুলিশ ও নরসিংদীর ইন্ডাস্ট্রিয়াল পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরদিন থেকে পুণরায় মিলের উৎপাদন কাজ শুরু হয়।
শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, মিলটিতে ছয় হাজার শ্রমিক-কর্মচারী কাজ করেন। সম্প্রতি মালিকানা পরিবর্তন হয় এবং আকিজ গ্রুপ মিল পরিচালনার দায়িত্ব নেয়। আরো জানা যায়, শ্রমিক সংগঠনের সভাপতি রেজাউল করিম পুণরায় সভাপতির দায়িত্বে থাকার জন্য বিভিন্ন অপ-কৌশল করে আসছে।
মিলের মহাব্যবস্থাপক (জিএম) গোলাম সারোয়ার জাহান বলেন, একটি পক্ষ উসকানিমূলকভাবে মিল কর্তৃপক্ষের বিরুদ্ধে শ্রমিকদের খেপিয়ে দিয়ে এই অরাজকতার সৃষ্টি করেছে। শ্রমিকদের দাবি-দাওয়ার বিষয়টি নিয়ে মিল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা হয়েছে।
নরসিংদীর ইন্ডাস্ট্রিয়াল পুলিশের পরিদর্শক আরঙ্গজেব বলেন, ‘শ্রমিকদের বিক্ষোভের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই ও পরিস্থিতি নিয়ন্ত্রণ করি।

এই সংবাদটি শেয়ার করুনঃ




raytahost-demo
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD