শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন

শিরোনাম :
নরসিংদীতে মেঘনা নদীর কিনারায় অজ্ঞাতনামা পুরুষ ব্যক্তির লাশ উদ্ধার শিবপুরে দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের মাঝে ঢেউটিন, বিভাটেক, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ মায়ের পরকীয়ার কারণে আজ আমি পিতাহারা এতিম—— শিশু সাইফ ভূঁইয়া নরসিংদীতে মাসিক আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত শিবপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত শিবপুরে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান শিবপুরে কলেজের বাস ও পিকআপ সংঘর্ষ নরসিংদী ডায়াবেটিক সমিতির নির্বাহী পরিষদের সভা অনুষ্ঠিত পুটিয়া ইউনিয়ন পরিষদ এর প্রশাসনিক কর্মকর্তা সাধারণ মানুষের আস্থার প্রতীক নরসিংদী চেম্বারের এজিএম ২০২৫ অনুষ্ঠিত
নরসিংদী করিমপুর ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

নরসিংদী করিমপুর ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: 
নরসিংদী সদর উপজেলার করিমপুর ঈদগাঁ মাঠে ১৬ মার্চ বুধবার ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয় ।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব জি.এম তালেব হোসেন ।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক,আলহাজ্ব পীরজাদা কাজী মোহাম্মদ আলী ,নরসিংদী শহর আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি ও মানবিক মেয়র খেতাবপ্রাপ্ত জননন্দিত নেতা আলহাজ্ব মোঃ কামরুজ্জামান কামরুল ।নরসিংদী শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র আলহাজ্ব আমজাদ হোসেন বাচ্চু
নরসিংদী জেলা আওয়ামী যুবলীগের বিপ্লবী সাধারণ সম্পাদক মাহামুদুল হাসান শামীম নেওয়াজ ।উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী সদর থানা আওয়ামী লীগের আহ্বায়ক আব্দুল বারিক ,প্রধান বক্তা মোঃ আব্দুল আলী,১নং যুগ্ম আহ্বায়ক, নরসিংদী সদর থানা আওয়ামী লীগ।সভাপতিত্ব করেন করিমপুর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জনাব রমিজউদ্দিন ।
এছাড়াও সম্মেলনে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা, শহর আওয়ামী লীগ, সদর ও মাধবদী থানা আওয়ামী লীগ সহ করিমপুর ইউনিয়ন আওয়ামী লীগ এবং সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে সদর থানা আওয়ামী লীগের আহবায়ক আব্দুল বারিক সর্বসম্মতিক্রমে তিন সদস্য কমিটি ঘোষণা করেন সভাপতি রমিজ সিনিয়র সহ সভাপতি সেলিম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম।

এই সংবাদটি শেয়ার করুনঃ




raytahost-demo
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD