বুধবার, ২৯ Jul ২০২৬, ১১:৪০ অপরাহ্ন

শিরোনাম :
নরসিংদীতে মেঘনা নদীর কিনারায় অজ্ঞাতনামা পুরুষ ব্যক্তির লাশ উদ্ধার শিবপুরে দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের মাঝে ঢেউটিন, বিভাটেক, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ মায়ের পরকীয়ার কারণে আজ আমি পিতাহারা এতিম—— শিশু সাইফ ভূঁইয়া নরসিংদীতে মাসিক আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত শিবপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত শিবপুরে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান শিবপুরে কলেজের বাস ও পিকআপ সংঘর্ষ নরসিংদী ডায়াবেটিক সমিতির নির্বাহী পরিষদের সভা অনুষ্ঠিত পুটিয়া ইউনিয়ন পরিষদ এর প্রশাসনিক কর্মকর্তা সাধারণ মানুষের আস্থার প্রতীক নরসিংদী চেম্বারের এজিএম ২০২৫ অনুষ্ঠিত
রায়পুরায় ব্যাটারি উৎপাদনকারী প্রতিষ্ঠানকে দুই লাখ টাকা জরিমানা

রায়পুরায় ব্যাটারি উৎপাদনকারী প্রতিষ্ঠানকে দুই লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক:

নরসিংদীর রায়পুরার মরজালে ব্যাটারি উৎপাদনকারী একটি কারখানায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমান আদালত। সোমবার জেলা প্রশাসক আবু নইম মোহাম্মদ মারুফ খান এর নির্দেশনায় পরিচালিত এই অভিযানে কারখানা কর্তৃপক্ষকে ২ লাখ টাকা  জরিমানা করা হয়েছে।   জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, মরজাল এলাকার এশিয়া বিডি লিমিটেড নামক ব্যাটারি উৎপাদনকারী প্রতিষ্ঠানকে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এ ০১টি মামলায় ২ লাখ টাকা জরিমানা করা হয় এবং তাৎক্ষণিকভাবে জরিমানা আদায় করা হয়। পরিবেশের ছাড়পত্র, ইটিপি, এটিপি, সুরক্ষা সামগ্রী না থাকা ইত্যাদি অপরাধে প্রতিষ্ঠানটিকে দন্ডিত করা হয়। জেলা প্রশাসন নরসিংদীর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এ কে এম হাসানুর রহমান কর্তৃক পরিচালিত মোবাইল কোর্টে সহায়তা করেন নরসিংদীর পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক প্রশান্ত কুমার রায় ও জেলা পুলিশ।

এই সংবাদটি শেয়ার করুনঃ




raytahost-demo
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD