বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন

শিরোনাম :
নরসিংদীতে মেঘনা নদীর কিনারায় অজ্ঞাতনামা পুরুষ ব্যক্তির লাশ উদ্ধার শিবপুরে দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের মাঝে ঢেউটিন, বিভাটেক, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ মায়ের পরকীয়ার কারণে আজ আমি পিতাহারা এতিম—— শিশু সাইফ ভূঁইয়া নরসিংদীতে মাসিক আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত শিবপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত শিবপুরে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান শিবপুরে কলেজের বাস ও পিকআপ সংঘর্ষ নরসিংদী ডায়াবেটিক সমিতির নির্বাহী পরিষদের সভা অনুষ্ঠিত পুটিয়া ইউনিয়ন পরিষদ এর প্রশাসনিক কর্মকর্তা সাধারণ মানুষের আস্থার প্রতীক নরসিংদী চেম্বারের এজিএম ২০২৫ অনুষ্ঠিত
শিবপুরে নাঈম খুনের ঘটনায় ২ জন গ্রেপ্তার

শিবপুরে নাঈম খুনের ঘটনায় ২ জন গ্রেপ্তার

শিবপুর প্রতিনিধি:
নরসিংদীর শিবপুরে নাঈম মিয়া নামে এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনায় দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১২ এপ্রিল) সকালে মনোহরদী উপজেলা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে চাপাতি ও ছুরি উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো, শিবপুর উপজেলার আশুতিয়া এলাকার মুজিবুর রহমানের ছেলে ফাহাদ (২১) এবং একই উপজেলার আশ্রাফপুর এলাকার দেলোয়ার হোসেনের ছেলে আজিম মিয়া (২২)।
মঙ্গলবার দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার সাহেব আলী পাঠান।
তিনি জানান, আধিপত্য বিস্তার এবং আভ্যন্তরীণ কোন্দলকে কেন্দ্র করে নাঈম খুনের ঘটনা ঘটে। এই হত্যার ঘটনায় অভিযুক্ত দুইজনকে ছুরিসহ গ্রেপ্তার করা হয়েছে। এই বাহিনীর প্রধান আলীসহ অন্যান্যদেরও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
সোমবার শিবপুর উপজেলা সদরে পাইলট হাইস্কুলের সামনে ১০/১২ জনের একটি দল এলাপাতারি কুপিয়ে আহত করে নাঈম ও তার সহযোগি টুটুলকে। পরে নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে গেলে নাঈমকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। নিহত নাঈম মিয়া শিবপুরের ধানুয়া এলাকার শাহজাহান মিয়ার ছেলে ও শেখ রাসেল শিশু কিশোর পরিষদ শিবপুর পৌর শাখার সভাপতি ছিলেন।
কিশোরদের বিষয়টি নিয়ে এলাকার সচেতন মহল বলছেন এই বিষয়গুলো ভালভাবে খতিয়ে দেখলে ও নজর দারিতে রাখলে অপরাধ অনেকটা কমে যাবে।এই ব্যাপারে অবশ্যই রাজনৈতিক নেতারা এগিয়ে আসতে হবে।

এই সংবাদটি শেয়ার করুনঃ




raytahost-demo
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD