বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ১১:২২ অপরাহ্ন

শিরোনাম :
নরসিংদীতে মেঘনা নদীর কিনারায় অজ্ঞাতনামা পুরুষ ব্যক্তির লাশ উদ্ধার শিবপুরে দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের মাঝে ঢেউটিন, বিভাটেক, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ মায়ের পরকীয়ার কারণে আজ আমি পিতাহারা এতিম—— শিশু সাইফ ভূঁইয়া নরসিংদীতে মাসিক আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত শিবপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত শিবপুরে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান শিবপুরে কলেজের বাস ও পিকআপ সংঘর্ষ নরসিংদী ডায়াবেটিক সমিতির নির্বাহী পরিষদের সভা অনুষ্ঠিত পুটিয়া ইউনিয়ন পরিষদ এর প্রশাসনিক কর্মকর্তা সাধারণ মানুষের আস্থার প্রতীক নরসিংদী চেম্বারের এজিএম ২০২৫ অনুষ্ঠিত
নরসিংদী জেলা ডিবি পুলিশের বিশেষ অভিযানে দেশীয় অস্ত্র উদ্ধার সহ ডাকাত গ্রেফতার ৫

নরসিংদী জেলা ডিবি পুলিশের বিশেষ অভিযানে দেশীয় অস্ত্র উদ্ধার সহ ডাকাত গ্রেফতার ৫

নরসিংদী প্রতিনিধিঃ
মঙ্গলবার ০১ ডিসেম্বর ২০২০ ডিবি নরসিংদীর এসআই মাহমুদুল হাসান মারুফ ও এসআই মাহমুদুল হাসান সঙ্গীয় ফোর্সসহ শিবপুর মডেল থানা এলাকায় অভিযান পরিচালনা করে দিবাগত রাত ০১:৪৫ মিনিটে শিবপুর মডেল থানাধীন তেলিয়া শ্মশানঘাট সংলগ্ন জনৈক হাবিবুল্লাহর শিমের (সবজি) বাগানের ভিতর ডাকাতি প্রবন এলাকা হতে চিহ্নিত ডাকাত (১) মোঃ রবিন মিয়া (২৬), পিতা- জসিম উদ্দিন, (২) মোঃ তন্ময় ভূঁইয়া (২০), পিতা-মোমেন ভূঁইয়া, (৩) মোঃ জয়নাল ভূঁইয়া (১৮), পিতা- বাশার ভূঁইয়া,(৪) মোঃ উজ্জ্বল মিয়া (১৯), পিতা- আনোয়ার হোসেন, সর্বসাং- তেলিয়া, (৫) নাদিম মিয়া (২৭), পিতা- বকুল হোসেন ড্রাইভার, সাং- মুন্সেফেরচর, সর্বথানা- শিবপুর, সর্বজেলা-নরসিংদীদের দখল হতে ৬০ পিস ইয়াবা, ৪ টি চাপাতি, ১ টি চাইনিজ কুড়াল, ১টি ছোড়াসহ গ্রেফতার করেন। তারা শিবপুর থানা এলাকায় বসতবাড়ীতে ডাকাতি করার জন্যে সমবেত হয়ে শলাপরামর্শ করতেছিল। গ্রেফতারকৃত আসামী রবিন ও তন্ময়ের বিরুদ্ধে একাধিক চুরি, ছিনতাই মামলা রয়েছে। এ সংক্রান্তে শিবপুর মডেল থানায় পৃথক পৃথক এজাহার দায়ের করা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ




raytahost-demo
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD