বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ১১:০৯ অপরাহ্ন

শিরোনাম :
নরসিংদীতে মেঘনা নদীর কিনারায় অজ্ঞাতনামা পুরুষ ব্যক্তির লাশ উদ্ধার শিবপুরে দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের মাঝে ঢেউটিন, বিভাটেক, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ মায়ের পরকীয়ার কারণে আজ আমি পিতাহারা এতিম—— শিশু সাইফ ভূঁইয়া নরসিংদীতে মাসিক আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত শিবপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত শিবপুরে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান শিবপুরে কলেজের বাস ও পিকআপ সংঘর্ষ নরসিংদী ডায়াবেটিক সমিতির নির্বাহী পরিষদের সভা অনুষ্ঠিত পুটিয়া ইউনিয়ন পরিষদ এর প্রশাসনিক কর্মকর্তা সাধারণ মানুষের আস্থার প্রতীক নরসিংদী চেম্বারের এজিএম ২০২৫ অনুষ্ঠিত
নরসিংদী জেলা প্রশাসন মানসম্মত স্বাস্থ্যসেবা ও স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতকরণে মোবাইল কোর্ট পরিচালনা

নরসিংদী জেলা প্রশাসন মানসম্মত স্বাস্থ্যসেবা ও স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতকরণে মোবাইল কোর্ট পরিচালনা

নিজস্ব প্রতিবেদকঃ
০৬ ডিসেম্বর রবিবার নরসিংদী জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা ফারহানা কাউনাইন মহোদয়ের নির্দেশনা অনুযায়ী নরসিংদী জেলার সদর উপজেলার ইফা প্রাইভেট হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার এ মোবাইল কোর্ট পরিচালনা করেন নরসিংদী সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ শাহ আলম মিয়া এবং বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ রইছ আল রেজুয়ান। এসময় ইফা প্রাইভেট হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের লাইসেন্স না থাকাসহ নানাবিধ অব্যবস্থাপনার কারণে মেডিক্যাল প্র্যাকটিস এন্ড বেসরকারি ক্লিনিক ও ল্যাবরেটরী (নিয়ন্ত্রণ) অধ্যাদেশ ১৯৮২ এবং ভোক্তা অধিকার আইন ২০০৯ অনুযায়ী ৫০,০০০/ টাকা জরিমানা করা হয়। এ সময় ইফা প্রাইভেট হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের মালিক এক মাসের মধ্যে লাইসেন্স নবায়নসহ সকল প্রকার অসংগতি দূর করার লিখিত অঙ্গিকারনামা দেন। নরসিংদী সিভিল সার্জন এর প্রতিনিধি হিসেবে ডা: নাসিম আল ইসলাম প্রসিকিউশন দাখিল করলে ভ্রাম্যমান আদালত এ আদেশ প্রদান করেন। এ অভিযানে সার্বিক সহযোগিতা করেন জেলা পুলিশ নরসিংদী, আনসার ব্যাটালিয়ন,আনসার ভিডিপি এবং গনমাধ্যম সহকর্মীগণ।

এই সংবাদটি শেয়ার করুনঃ




raytahost-demo
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD