বুধবার, ২৯ Jul ২০২৬, ১০:২৭ অপরাহ্ন

শিরোনাম :
নরসিংদীতে মেঘনা নদীর কিনারায় অজ্ঞাতনামা পুরুষ ব্যক্তির লাশ উদ্ধার শিবপুরে দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের মাঝে ঢেউটিন, বিভাটেক, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ মায়ের পরকীয়ার কারণে আজ আমি পিতাহারা এতিম—— শিশু সাইফ ভূঁইয়া নরসিংদীতে মাসিক আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত শিবপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত শিবপুরে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান শিবপুরে কলেজের বাস ও পিকআপ সংঘর্ষ নরসিংদী ডায়াবেটিক সমিতির নির্বাহী পরিষদের সভা অনুষ্ঠিত পুটিয়া ইউনিয়ন পরিষদ এর প্রশাসনিক কর্মকর্তা সাধারণ মানুষের আস্থার প্রতীক নরসিংদী চেম্বারের এজিএম ২০২৫ অনুষ্ঠিত
সাবেক ওসি, ডিবি, নরসিংদীর বক্তব্যের প্রতিবাদ ও তীব্র নিন্দা

সাবেক ওসি, ডিবি, নরসিংদীর বক্তব্যের প্রতিবাদ ও তীব্র নিন্দা

গত ১৫/০৩/২০২৫ তারিখে বিভিন্ন যোগাযোগ মাধ্যমে সাবেক ওসি, ডিবি, নরসিংদী জনাব এস এম কামরুজ্জামান কর্তৃক পুলিশ সুপার, নরসিংদীকে নিয়ে উত্তেজিত স্বরে দেয়া একটি বক্তব্য পুলিশ সুপারের দৃষ্টিগোচর হয়েছে। তার এই বক্তব্য সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন,বানোয়াট,উদ্দেশ্য প্রণোদিত, শৃঙ্খলা বহির্ভূত এবং অপেশাদারিত্বের পরিচায়ক।
মূলত সুনির্দিষ্ট লিখিত অভিযোগের ভিত্তিতে বিধি মোতাবেক ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে ওসি, ডিবি এবং কোর্ট ইন্সপেক্টরকে সংযুক্ত করা হয়েছে।
মূল ঘটনা হচ্ছে সাবেক ওসি ডিবি কামরুজ্জামান এবং কোর্ট ইন্সপেক্টর জাকির হোসেন এর বিরুদ্ধে এসআই শামিনুর রহমান ওসি মালখানা আলামতের গাজা ধ্বংস না করে বাহিরে বিক্রি করা সংক্রান্তে একটি দরখাস্ত দাখিল করলে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করা হয়। সে প্রেক্ষিত ডিআইজি স্যারের নিদের্শনা মোতাবেক তাদেরকে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়। পরবর্তীতে ওসি, ডিবি এবং কোর্ট ইন্সপেক্টর রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত হয়। এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন)-কে দিয়ে অনুসন্ধান কার্যক্রম চলমান।
প্রকৃত ঘটনা আড়াল ও ভিন্ন খাতে প্রবাহিত করার উদ্দেশ্যে ওসি, ডিবি মন গড়া, ভিত্তিহীন, মিথ্যা, বানোয়াট কথা বলে পুলিশ সুপার, নরসিংদীসহ, নরসিংদী জেলা পুলিশকে এবং সর্বোপরি বাংলাদেশ পুলিশ বাহিনীকে হেয় প্রতিপন্ন করছে। যা শৃঙ্খলা বহির্ভূত, উদ্দেশ্যে প্রণোদিত ও অসদাচারণের শামিল এবং বিভাগীয়ভাবে শাস্তিযোগ্য অপরাধ।
পুলিশ সুপার, নরসিংদী এবং নরসিংদী জেলা পুলিশ তার বক্তব্যের প্রতিবাদ ও তিব্র নিন্দা জানাচ্ছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ




raytahost-demo
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD