মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন

মুক্তিযুদ্ধের সংগঠকের বাড়ির আঙ্গিনা থেকে ৩৪৬০ পিস গুলি উদ্ধার

মুক্তিযুদ্ধের সংগঠকের বাড়ির আঙ্গিনা থেকে ৩৪৬০ পিস গুলি উদ্ধার

বেলাব প্রতিনিধিঃ

নরসিংদীর বেলাবতে প্রয়াত মুক্তিযুদ্ধের এক সংগঠকের বাড়ির আঙ্গিনার মাটির নিচ থেকে ৩ হাজার ৪৬০ পিস রাইফেলের গুলি উদ্ধার করা হয়েছে। রাতে উপজেলার চরউজিলাব গ্রামের প্রয়াত কৃষক নেতা ও মুক্তিযুদ্ধের সংগঠক আব্দুল হাই এর বাড়ির আঙ্গিনা থেকে এসব গুলি উদ্ধার করা হয়। এসব গুলি মুক্তিযুদ্ধের সময়ে যুদ্ধে ব্যবহারের জন্য মজুদ রাখা হয়েছে বলে ধারণা পুলিশ ও মুক্তিযোদ্ধাদের। পুলিশ জানায়, বাড়িতে মাটি ভরাটের জন্য বাড়ির আঙ্গিনার পাশে মাটি কাটছিলেন শ্রমিকরা। একসময় মাটির নীচে একটি বক্স দেখতে পেয়ে পুলিশে খবর দিলে মাটি খুঁড়ে ৩ হাজার ৪৬০ পিস রাইফেল এর গুলি উদ্ধার করে। ১৯৭১ সালে আবদুল হাই এর বাড়িতে মুক্তিযোদ্ধাদের ক্যাম্প ছিল বলে জানিয়েছেন স্থানীয় মুক্তিযোদ্ধারা।

এই সংবাদটি শেয়ার করুনঃ




raytahost-demo
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD