মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন

নরসিংদীর ঘোড়াশাল সার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড

নরসিংদীর ঘোড়াশাল সার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড

পলাশ প্রতিনিধিঃ

নরসিংদীর পলাশের ঘোড়াশাল সার কারখানায় ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার দুপুর ১২ টার দিকে সার কারখানা এলাকায় এ ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রনে আনার জন্য ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ করেছে।

নরসিংদী ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক নূরুল ইসলাম বলেন, সার কারখানায় নতুন ভবনের নির্মাণের কাজ চলছে। ভবনের পাইলিং করার সময় নিচে থাকা গ্যাসের পাইপ লিকেজ হয়ে যায় যার ফলে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। খবর পাওয়ার সাথে সাথে আমাদের পলাশের ফায়ার সার্ভিসের দল ঘটনা স্থলে পৌঁছে কাজ শুরু করে। ৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রনে কাজ করেছে। আগুন কোন স্থাপনায় ছড়ায়নি। তিতাস গ্যাসের কর্মীরা গ্যাস লাইন বিচ্ছিন্ন করার কাজ করছে। পলাশ ফায়ার সার্ভিস স্টেশনে দায়িত্বরত আনোয়ার হোসেন বলেন, আগুন লাগার খবর পেয়ে ১২টা ১৫ মিনিটের দিকে ঘটনাস্থলে গিয়ে আমাদের টিম আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন। এছাড়া নরসিংদী থেকে ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন। ঘোড়াশাল সারকারখানা নতুন কনস্ট্রাকশনের পাইলিংয়ের কাজ চলাকালীন সময়ে নিচের গ্যাসের লাইন কেটে যাওয়া সেখান আগুনের সূত্র হয়েছে বলে মনে হয়। ৫ ঘন্টা পর ৬টি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে।

এই সংবাদটি শেয়ার করুনঃ




raytahost-demo
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD