রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন

শিরোনাম :
নরসিংদী শিল্পাঞ্চলে নতুন গ্যাস লাইনের শুভ উদ্বোধন হারুন খাঁ হত্যা মামলার আসামী ‘শুটার মোবারক গ্রেফতার। প্রকাশিত সংবাদের প্রতিবাদ বিজ্ঞপ্তি মায়ের লাশ দাফন করতে গিয়ে সন্ত্রাসী হামলায় শিকার স্বাস্থ্য সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়া হবে —–স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রী নরসিংদী জেলা মডেল প্রেসক্লাবের উদ্যোগে এতিম ছাত্রদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কোন অন্যায় অনিয়ম মেনে নেওয়া হবে না ——–আলহাজ্ব মনজুর এলাহী এমপি নিখোঁজ সংবাদ বংশিরদিয়া বন্ধু মহলের আয়োজনে ব্যাডমিন্টন টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত নরসিংদীতে ৫ আসনে বিভিন্ন রাজনৈতিক দলের ৪৬ জন প্রার্থীর মনোনয়নপত্র জমা
নরসিংদী পুলিশ লাইনস্ মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

নরসিংদী পুলিশ লাইনস্ মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদকঃ
নরসিংদীতে মঙ্গলবার (২ মার্চ) পুলিশ লাইনস্ ড্রীল শেডে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার  কাজী আশরাফুল আজীম, পিপিএম। সভায় জেলা পুলিশের বিভিন্ন পদবীর পুলিশ সদস্যগণ বক্তব্য রাখেন এবং পুলিশ সুপার তাদের কথা মনোযোগ দিয়ে শোনেন। তিনি বিভিন্ন সমস্যা সমাধানের নিমিত্তে তাৎক্ষণিক সিদ্ধান্ত প্রদান করেন। পুলিশ সুপার তার বক্তব্যে সকলকে পেশাদারিত্বের সাথে কাজ করার আহ্বান জানান। শৃঙ্খলা বজায় রেখে দেশপ্রেমিক পুলিশ সদস্যরা দেশ ও জনগণের সেবায় নিবেদিত থাকবে সে প্রত্যাশা ব্যক্ত করেন। পাশাপাশি পুলিশ সদস্যদের কল্যাণের বিষয়টিও সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিবেচনা করা হবে বলে তিনি জানান। সভায় নরসিংদী জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সকল থানার অফিসার ইনচার্জগণ ও বিভিন্ন র‌্যাংকের পুলিশ সদস্যগণ অংশগ্রহণ করেন। এছাড়াও সদ্য অবসর গ্রহণকারী পুলিশ সদস্য কনস্টবল/হাবিবুল্লা সরকার ও কনস্টবল/ফরিদ উদ্দিন খানকে জেলা পুলিশের পক্ষ থেকে বিদায়ী সম্মাননা স্মারকসহ শুভেচ্ছা উপহার প্রদান করা হয়। অনুষ্ঠান শেষে উক্ত পুলিশ সদস্যদের জেলা পুলিশের সু-সজ্জিত গাড়ীতে করে নিজ নিজ বাড়ীতে পৌঁছে দেওয়া হয়।

এই সংবাদটি শেয়ার করুনঃ




raytahost-demo
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD