শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন

শিরোনাম :
নরসিংদী শিল্পাঞ্চলে নতুন গ্যাস লাইনের শুভ উদ্বোধন হারুন খাঁ হত্যা মামলার আসামী ‘শুটার মোবারক গ্রেফতার। প্রকাশিত সংবাদের প্রতিবাদ বিজ্ঞপ্তি মায়ের লাশ দাফন করতে গিয়ে সন্ত্রাসী হামলায় শিকার স্বাস্থ্য সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়া হবে —–স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রী নরসিংদী জেলা মডেল প্রেসক্লাবের উদ্যোগে এতিম ছাত্রদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কোন অন্যায় অনিয়ম মেনে নেওয়া হবে না ——–আলহাজ্ব মনজুর এলাহী এমপি নিখোঁজ সংবাদ বংশিরদিয়া বন্ধু মহলের আয়োজনে ব্যাডমিন্টন টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত নরসিংদীতে ৫ আসনে বিভিন্ন রাজনৈতিক দলের ৪৬ জন প্রার্থীর মনোনয়নপত্র জমা
নরসিংদীতে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু

নরসিংদীতে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু

নিজস্ব প্রতিবেদক:

নরসিংদী পৌর শহরের তরোয়া এলাকায় ট্রেনে কাটা পড়ে খোরশেদ আলম (৩৬) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শনিবার (৬ মার্চ) দুপুরের দিকে এ দুর্ঘটনা ঘটে। খোরশেদ ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার বাসিন্দা। তিনি নরসিংদী সদরে একটি ফ্যাক্টরিতে জিগার সুপারভাইজার হিসেবে কর্মরত ছিলেন বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, গত পাঁচ বছরেরও বেশি সময় ধরে নরসিংদীতে থাকতেন খোরশেদ। শনিবার দুপুরে ঢাকা থেকে চট্টগ্রামগামী কর্ণফুলী কমিউটার ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়। মরদেহ উদ্ধার করে রেলওয়ে ফাঁড়িতে রাখা হয়েছে।

নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) ইমায়েদুল জিহাদী জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো সন্দেহপ্রকাশ না করা হলে, মরদেহের সুরহতাল ছাড়াই হস্তান্তর করা হবে। আর যদি সন্দেহপ্রকাশ করা হয়, তবে মরদেহ সুরহতালের জন্য পাঠানো হবে।

এই সংবাদটি শেয়ার করুনঃ




raytahost-demo
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD