মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন

নরসিংদী জেলা আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন

নরসিংদী জেলা আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন

নরসিংদী প্রতিনিধি 

নরসিংদী জেলা আইনজীবী সমিতির ২০২২ ইং সনের কার্যনির্বাহী সংসদের বার্ষিক নির্বাচন আনন্দমুখর পরিবেশে মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে। সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত বিরতিহীন আইনজীবী সমিতির ভবনে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। উক্ত নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন আলহাজ¦ এড. আবদুল মান্নান ভূঞা, সহ-সভাপতি এড. শাহ্ এ.বি.এম আবদুল্লাহেল ওয়ালী, সম্পাদক এড. সৈয়দ বদিরুজ্জামান, সহ-সম্পাদক এড. মোহাম্মদ মাইন উদ্দিন অপু, কোষাধ্যক্ষ এড. মো: ফারুক মিয়া, লাইব্রেরী সম্পাদক এড. শেখ মো: সাইফুল্লাহ, বিনা প্রতিদ্বন্দ্বীতায় সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক এড. সবিতা রায়, কার্যনির্বাহী সদস্যরা হলেন, এড. রাকিবুল মাহমুদ, এড. মোহাম্মদ রফিকুল ইসলাম, এড. বি.এম. মোতালিব (জসিম) ও এড. সুব্রত সাহা। আইনজীবী সমিতির নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন এড. আবুল কালাম আজাদ।

এই সংবাদটি শেয়ার করুনঃ




raytahost-demo
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD