নিজস্ব প্রতিবেদক :
পুষ্টি বৈষম্যের দিন শেষ,স্বনির্ভর বাংলাদেশ” এই প্রতিপাদ্য সামনে রেখে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে নরসিংদীর শিবপুরে পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ এপ্রিল ২০২৬ ইং) বেলা ১২ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাস্তবায়নে এ সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মোহাম্মদ মোসতানশির বিল্লাহ এর সভাপতিত্বে পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ও মাছিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আবুল হারিস রিকাবদার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আলতাফ হোসেন, উপজেলা সমাজ সেবা অফিসার কে এম আবু রায়হান, শিবপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর উদ্দিন মো: আলমগীর প্রমুখ। এসময় ডাক্তার, শিক্ষক, সাংবাদিক ও বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে জাতীয় পুষ্ঠি সপ্তাহ উপলক্ষে তৃতীয় শ্রেনী হতে ৫ম শ্রেনী পর্যন্ত ও ৬ষ্ঠ হতে ১০ম শ্রেনী পর্যন্ত শিক্ষার্থীদের মধ্যে চিত্রাংকন ও ৬ষ্ঠ শ্রেনী হতে ৮ম শ্রেনী পর্যন্ত কুইজ এবং ৯ম শ্রেনী হতে ১০ম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের মধ্যে রচনা প্রতিযোগিতা বিজয়দের মধ্যে পুরস্কার প্রদান করা হয়।