শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন

শিরোনাম :
হারুন খাঁ হত্যা মামলার আসামী ‘শুটার মোবারক গ্রেফতার। প্রকাশিত সংবাদের প্রতিবাদ বিজ্ঞপ্তি মায়ের লাশ দাফন করতে গিয়ে সন্ত্রাসী হামলায় শিকার স্বাস্থ্য সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়া হবে —–স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রী নরসিংদী জেলা মডেল প্রেসক্লাবের উদ্যোগে এতিম ছাত্রদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কোন অন্যায় অনিয়ম মেনে নেওয়া হবে না ——–আলহাজ্ব মনজুর এলাহী এমপি নিখোঁজ সংবাদ বংশিরদিয়া বন্ধু মহলের আয়োজনে ব্যাডমিন্টন টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত নরসিংদীতে ৫ আসনে বিভিন্ন রাজনৈতিক দলের ৪৬ জন প্রার্থীর মনোনয়নপত্র জমা নরসিংদীর শিবপুর উপজেলা প্রশাসন এর উদ্যোগে বিজয় দিবস উদযাপন
শারদীয় দূর্গোৎসব উপলক্ষে মনজুর এলাহীর অনুদান বিতরণ

শারদীয় দূর্গোৎসব উপলক্ষে মনজুর এলাহীর অনুদান বিতরণ

নিজস্ব প্রতিবেদক : আসন্ন শারদীয় দূর্গোৎসব উপলক্ষে নরসিংদীর শিবপুরে ৭২টি পূজা মন্ডপে আর্থিক অনুদান বিতরণ করেছেন নরসিংদী জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও নরসিংদী -৩ শিবপুর আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী মনজুর এলাহী।
বুধবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে, উপজেলার কলেজগেইট এলাকায় উপজেলা বিএনপির কার্যালয়ে এই অনুদান বিতরণ করা হয়। মনজুর এলাহী ব্যক্তিগত ভাবে উপজেলার মোট ৭২ টি পূজা মন্ডপের প্রতিটিতে ৫,৫০০/- টাকা করে মোট ৩ লাখ ৯৬ হাজার টাকা অনুদান প্রদান করেন।
উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বাবু বিপ্লব চক্রবর্তীর সভাপতিত্বে ও উপজেলা হিন্দু মহাজোটের সাধারণ সম্পাদক রাজন রায়ের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন শিবপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু ছালেক রিকাবদার, শিবপুর পৌরসভা বিএনপির সভাপতি এডভোকেট মাহমুদুল হাসান বাবুল,সাধারণ সম্পাদক জাকির হোসেন,বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের সাংগঠনিক সম্পাদক কিশোর কুমার বর্মণ, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অজয় কৃষ্ণ গোস্বামী, শিবপুর উপজেলা হিন্দু মহাজোটের সভাপতি অসীম কুমার ঘোষ, উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের আহবায়ক লিটন চন্দ্র বর্মণ, সদস্য সচিব উজ্জ্বল চন্দ্র বর্মণসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তাগণ ও সকল পূজা মন্ডপের সভাপতি সাধারণ সম্পাদকসহ ভক্তবৃন্দরা উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ




raytahost-demo
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD