সোমবার, ২০ Jul ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন

শিরোনাম :
নরসিংদীতে মেঘনা নদীর কিনারায় অজ্ঞাতনামা পুরুষ ব্যক্তির লাশ উদ্ধার শিবপুরে দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের মাঝে ঢেউটিন, বিভাটেক, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ মায়ের পরকীয়ার কারণে আজ আমি পিতাহারা এতিম—— শিশু সাইফ ভূঁইয়া নরসিংদীতে মাসিক আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত শিবপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত শিবপুরে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান শিবপুরে কলেজের বাস ও পিকআপ সংঘর্ষ নরসিংদী ডায়াবেটিক সমিতির নির্বাহী পরিষদের সভা অনুষ্ঠিত পুটিয়া ইউনিয়ন পরিষদ এর প্রশাসনিক কর্মকর্তা সাধারণ মানুষের আস্থার প্রতীক নরসিংদী চেম্বারের এজিএম ২০২৫ অনুষ্ঠিত
নরসিংদী চেম্বারের এজিএম ২০২৫ অনুষ্ঠিত

নরসিংদী চেম্বারের এজিএম ২০২৫ অনুষ্ঠিত

নরসিংদী প্রতিনিধি:
ব্যবসায়ী ও শিল্পোদ্যোক্তাদের অন্যতম সংগঠন নরসিংদী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি-এর বার্ষিক সাধারণ সভা (এজিএম) ২০২৫ সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। (১৮ এপ্রিল ২০২৬) সকাল ১১টায় নরসিংদী শিশু একাডেমিতে আয়োজিত এ সভায় জেলার বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ী, শিল্পোদ্যোক্তা ও চেম্বারের সদস্যরা উপস্থিত ছিলেন।
সভায় সভাপতিত্ব করেন চেম্বারের সভাপতি রাশেদুল হাসান রিন্টু (সিআইপি)। অনুষ্ঠানে বিগত বছরের কার্যক্রম, আর্থিক প্রতিবেদন এবং ভবিষ্যৎ পরিকল্পনা বিস্তারিতভাবে উপস্থাপন করা হয়। সদস্যরা আলোচনায় অংশ নিয়ে নিজেদের মতামত তুলে ধরেন এবং চেম্বারের কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।
বক্তারা বলেন, প্রেসিডেন্ট রিন্টুর নেতৃত্বে নরসিংদী চেম্বার ব্যবসায়ী সমাজের স্বার্থ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। শিল্প-বাণিজ্যের উন্নয়ন, নতুন উদ্যোক্তা সৃষ্টি এবং বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরিতে তার নানা উদ্যোগ ইতোমধ্যে প্রশংসিত হয়েছে।
বিশেষ করে করোনাকালীন সংকট মোকাবিলা, ব্যবসায়ীদের সমস্যা সমাধান এবং সরকারি-বেসরকারি সংস্থার সঙ্গে সমন্বয়ের মাধ্যমে কাজ করায় তাকে ধন্যবাদ জানানো হয়। এ কারণে সভায় উপস্থিত সদস্যরা তাকে ভূয়সী প্রশংসায় ভাসান।
সভা শেষে ব্যবসা-বাণিজ্যের প্রসার, কর্মসংস্থান সৃষ্টি এবং জেলার অর্থনৈতিক উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এই এজিএমের মাধ্যমে চেম্বারের কার্যক্রম আরও বেগবান হবে।

এই সংবাদটি শেয়ার করুনঃ




raytahost-demo
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD