শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন

শিরোনাম :
নরসিংদী শিল্পাঞ্চলে নতুন গ্যাস লাইনের শুভ উদ্বোধন হারুন খাঁ হত্যা মামলার আসামী ‘শুটার মোবারক গ্রেফতার। প্রকাশিত সংবাদের প্রতিবাদ বিজ্ঞপ্তি মায়ের লাশ দাফন করতে গিয়ে সন্ত্রাসী হামলায় শিকার স্বাস্থ্য সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়া হবে —–স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রী নরসিংদী জেলা মডেল প্রেসক্লাবের উদ্যোগে এতিম ছাত্রদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কোন অন্যায় অনিয়ম মেনে নেওয়া হবে না ——–আলহাজ্ব মনজুর এলাহী এমপি নিখোঁজ সংবাদ বংশিরদিয়া বন্ধু মহলের আয়োজনে ব্যাডমিন্টন টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত নরসিংদীতে ৫ আসনে বিভিন্ন রাজনৈতিক দলের ৪৬ জন প্রার্থীর মনোনয়নপত্র জমা
শিবপুরে আওয়ামীলীগ নেতা মুক্তিযুদ্ধা আঃ জলিল ভূঁইয়াকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

শিবপুরে আওয়ামীলীগ নেতা মুক্তিযুদ্ধা আঃ জলিল ভূঁইয়াকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

শিবপুর প্রতিনিধিঃ

নরসিংদীর শিবপুর উপজেলার বীর মুক্তিযোদ্ধা, উপজেলা আওয়ামীলীগের সাবেক আহবায়ক ও বাঘাব ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আঃ জলিল ভূঁইয়ার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে। বুধবার সকাল ১১টায় শিবপুর আশরাফিয়া মাদ্রাসা মাঠে প্রথম জানাজা নামাজের পূর্বে শিবপুর উপজেলা নির্বাহী অফিসার কবিরুল ইসলাম খানের নেতৃত্বে শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোল্লা আজিজুর রহমান সহ পুলিশের একটি দল রাষ্ট্রীয় মর্যাদা প্রদান করেন। পরে বাদ যোহর নিজ গ্রামের বাড়ী লামপুর বাজার জামে মসজিদ প্রাঙ্গণে দ্বিতীয় জানাজা নামাজ শেষে মরহুমের পারিবারিক কবর স্থানে লাশ দাফন করা হয়। আব্দুল জলিল ভূঁইয়া(৮০) মঙ্গলবার (২৭ অক্টোবর) দিবাগত রাত ১টায় শিবপুরস্থ নিজ বাড়ীতে ইন্তেকাল করেছেন ( ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে ২ মেয়েসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। প্রথম জানাজা নামাজে উপস্থিত ছিলেন শিবপুরের সাবেক এমপি সিরাজুল ইসলাম মোল্লা, শিবপুর উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি হারুনুর রশীদ খান, নরসিংদী জেলা বিএনপির সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন মাস্টার, উপজেলা বিএনপির সভাপতি ও মাছিমপুর ইউপি চেয়ারম্যান আবুল হারিছ রিকাবদার, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সামসুল আলম ভূঞা রাখিল, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আজিজুর রহমান খান ভুলু, ডেপুটি কমান্ডার আব্দুল মোতালিব খান, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি আব্দুল হাই, সাবেক সাধারণ সম্পাদক ফরহাদ আলম ভূঞা, শিবপুর পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফারুক খান প্রমুখ।

এই সংবাদটি শেয়ার করুনঃ




raytahost-demo
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD