মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০১:০৭ অপরাহ্ন

শিরোনাম :
শিবপুরে দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের মাঝে ঢেউটিন, বিভাটেক, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ মায়ের পরকীয়ার কারণে আজ আমি পিতাহারা এতিম—— শিশু সাইফ ভূঁইয়া নরসিংদীতে মাসিক আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত শিবপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত শিবপুরে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান শিবপুরে কলেজের বাস ও পিকআপ সংঘর্ষ নরসিংদী ডায়াবেটিক সমিতির নির্বাহী পরিষদের সভা অনুষ্ঠিত পুটিয়া ইউনিয়ন পরিষদ এর প্রশাসনিক কর্মকর্তা সাধারণ মানুষের আস্থার প্রতীক নরসিংদী চেম্বারের এজিএম ২০২৫ অনুষ্ঠিত নরসিংদী শিল্পাঞ্চলে নতুন গ্যাস লাইনের শুভ উদ্বোধন
নরসিংদীতে বিএনপি’র জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন

নরসিংদীতে বিএনপি’র জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন

নরসিংদী প্রতিনিধি:

নরসিংদীতে ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করেছে জেলা বিএনপি। দিবসটি উপলক্ষে শনিবার বিকেলে চিনিশপুরস্থ নরসিংদী জেলা বিএনপি’র কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বিএনপি’র যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপি’র সভাপতি খায়রুল কবির খোকনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিভিন্ন স্থান থেকে নেতাকর্মীরা মিছিল সহকারে এসে সভাস্থলকে শ্লোগানে শ্লোগানে মুখর করে তোলে।
১৯৭৫ সালের এ দিনে ক্যান্টনমেন্টের সিপাহী-জনতা গৃহ বন্দি থেকে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে মুক্ত করে দেশ পরিচালনার দায়িত্ব ন্যাস্ত করেন তার হাতে।
জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন মাষ্টার’র পরিচালনায় আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সহ-সভাপতি ও সাবেক এমপি রোকেয়া আহম্মেদ লাকী, সিনিয়র যুগ্ম সম্পাদক হারুণ অর রশিদ, সাংগঠনিক সম্পাদক দীন মোহাম্মদ দীপু, শহর বিএনপির সাধারণ সম্পাদক ফারুখ উদ্দিন ভূঁইয়া। জেলা শ্রমিক দলের সভাপতি রবিউল ইসলাম রবি, জেলা যুবদলের সিনিয়র সহ সভাপতি শাহেন শাহ শানু, দপ্তর সম্পাদক আমিনুল হক বাচ্চু প্রমুখ।

এই সংবাদটি শেয়ার করুনঃ




raytahost-demo
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD