মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০১:০৮ অপরাহ্ন

শিরোনাম :
শিবপুরে দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের মাঝে ঢেউটিন, বিভাটেক, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ মায়ের পরকীয়ার কারণে আজ আমি পিতাহারা এতিম—— শিশু সাইফ ভূঁইয়া নরসিংদীতে মাসিক আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত শিবপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত শিবপুরে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান শিবপুরে কলেজের বাস ও পিকআপ সংঘর্ষ নরসিংদী ডায়াবেটিক সমিতির নির্বাহী পরিষদের সভা অনুষ্ঠিত পুটিয়া ইউনিয়ন পরিষদ এর প্রশাসনিক কর্মকর্তা সাধারণ মানুষের আস্থার প্রতীক নরসিংদী চেম্বারের এজিএম ২০২৫ অনুষ্ঠিত নরসিংদী শিল্পাঞ্চলে নতুন গ্যাস লাইনের শুভ উদ্বোধন
ভারতীয় খাসিয়াদের হাতে ধরা পড়লো বহিস্কৃত এসআই আকবর

ভারতীয় খাসিয়াদের হাতে ধরা পড়লো বহিস্কৃত এসআই আকবর

ডেস্ক রিপোর্টঃ

শেষ পর্যন্ত ভারতীয় খাসিয়াদের কাছেই ধরা পড়লো রায়হান হত্যার প্রধান আসামী বহিস্কৃত এসআই আকবর। খাসিয়াদের হাতে বন্দী হবার ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে এখন ভাইরাল।সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায়, খুনের অভিযোগে অভিযুক্ত এই পুলিশ সদস্যকে আটক করেছে আদিবাসী খাসিয়া সম্প্রদায়ের লোকজন।

ভিডিওতে আকবরকে বলতে দেখা যায়,  ‘আল্লাহর কসম ভাই, আমি ভাগব না;খোদার কসম ভাই, আমি ভাই আমি ভাগব না’।

এসময় খাসিয়ারা ১০ হাজার টাকার জন্য কেন মেরে ফেললে- এ প্রশ্ন করলে এসআই আকবর বলেন, অবস্থা খারাপ দেখে সাথে সাথে আমি হাসপাতালে পাঠিয়েছি। আমি মারি নাই ভাই।’

তুমি কেন পালিয়ে গেলে স্থানীয়দের এমন প্রশ্নের জবাবে বহিস্কৃত এসআই আকবর ভুঁইয়া বলেন, সাসপেন্ড করছে, এরেস্ট হতে পারি বলে।

তখন তাকে খাসিয়ারা দড়ি দিয়ে বেঁধে অন্যত্র নিয়ে যেতে চাইলে এসময় আকবর দড়ি দিয়ে না বেঁধে স্বাভাবিকভাবে নিয়ে যাওয়ার অনুরোধও করেন।

গতকাল রোববার গভীর রাতে ভারতের দনা সীমান্ত এলাকার খাসিয়ারা রায়হান হত্যাকাণ্ডের অভিযুক্ত এসআই আকবরকে আটক করে তাদের হেফাজতে রাখে। পরে সোমবার দুপুর ১ টার দিকে ভারতীয় খাসিয়ারা আকবরকে বাংলাদেশ সীমান্তে স্থানীয় লোকজনদের কাছে বুঝিয়ে দেন। পরে এ ঘটনা এলাকায় ছড়িয়ে পড়লে থানা পুলিশ ও জেলা পুলিশের একটি টিম তাকে জনতার কাছ থেকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।

এই সংবাদটি শেয়ার করুনঃ




raytahost-demo
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD