শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন

শিরোনাম :
নরসিংদী শিল্পাঞ্চলে নতুন গ্যাস লাইনের শুভ উদ্বোধন হারুন খাঁ হত্যা মামলার আসামী ‘শুটার মোবারক গ্রেফতার। প্রকাশিত সংবাদের প্রতিবাদ বিজ্ঞপ্তি মায়ের লাশ দাফন করতে গিয়ে সন্ত্রাসী হামলায় শিকার স্বাস্থ্য সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়া হবে —–স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রী নরসিংদী জেলা মডেল প্রেসক্লাবের উদ্যোগে এতিম ছাত্রদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কোন অন্যায় অনিয়ম মেনে নেওয়া হবে না ——–আলহাজ্ব মনজুর এলাহী এমপি নিখোঁজ সংবাদ বংশিরদিয়া বন্ধু মহলের আয়োজনে ব্যাডমিন্টন টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত নরসিংদীতে ৫ আসনে বিভিন্ন রাজনৈতিক দলের ৪৬ জন প্রার্থীর মনোনয়নপত্র জমা
মনোহরদী থেকে ২ জিনের বাদশা আটক

মনোহরদী থেকে ২ জিনের বাদশা আটক

নিজস্ব প্রতিবেদকঃ

নরসিংদীর মনোহরদী থেকে জিনের বাদশা নামে দুই প্রতারককে আটক করেছে ডিবি পুলিশ। নরসিংদী ডিবি পুলিশ প্রেস বিজ্ঞপ্তিতে জানায়- আটককৃতরা হলো, মনোহরদী উপজেলার বীরগাঁও গ্রামের মৃত. ইসমাইল মিয়া ছেলে সোনাম উদ্দিন ও একই স্থানের পশ্চিম দত্তপাড়া এলাকার আসাদ মিয়া ছেলে সাদিকুর রহমান সিদ্দিক।

প্রতারক জিনের বাদশা সোনাম উদ্দিন অদ্ভুদ পোশাক পড়ে জিন সেজে কন্ঠ নকল করে কথা বলে বিভিন্ন মানুষের সাথে প্রতারনা করে আসছিল অনেক দিন ধরে । তারই ধারাবাহিকতায় ফারুক আহমেদ নামে এক ব্যক্তির মনে বিশ্বাস স্থাপন করে তাকে জমি ও ভালো চাকরি পাইয়ে দেবে জিন। নানা অজুহাতে প্রায় ৩ লক্ষ ৪০ হাজার ৪৯০ টাকা বিভিন্ন ধাপে হাতিয়ে নেয় কথিত জিনের বাদশা সোনাম উদ্দিন। পরে ভুক্তভূগী ঐ ব্যক্তি নরসিংদীর পুলিশ সুপারের কার্যালয়ে অভিযোগ করলে জেলা ডিবি পুলিশ সোমবার (৯ নভেম্বর) মনোহরদী বীরগাঁও এলাকা থেকে প্রতারক জিনের বাদশা ও তার এক সহযোগীকে আটক করে।

জেলা গোয়েন্দা শাখা পুলিশ পরিদর্শক রুপম কুমার সরকার জানান, পুলিশ সুপারের কার্যালয়ে প্রতারণার শিকার ফারুক আহমেদ অভিযোগ করলে এসআই তাপস কান্তি রায়সহ ডিবির একটি টিম অভিযান চালিয়ে জিনের বাদশা নামে দুই প্রতারককে আটক করে। এসময় নগদ ৬০ হাজার টাকা, জ্বীনের বাদশা সাজার পোশাক, তিনটি আকিদ পাথর ও একটি পাথরযুক্ত আংটি উদ্ধার করে। এবং বেশ কিছুদিন যাবত পুলিশের কাছে অভিযোগ আসতেছিল যে একটি সংঘবদ্ধ প্রতারক চক্র জিনের বাদশা সেজে মানুষের কাছ থেকে প্রতারণা করে মোটা অংকের টাকা হাতিয়ে নিচ্ছে।এ ঘটনায় তাদের বিরুদ্ধে মনোহরদী থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ




raytahost-demo
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD