মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন

শিরোনাম :
শিবপুরে দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের মাঝে ঢেউটিন, বিভাটেক, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ মায়ের পরকীয়ার কারণে আজ আমি পিতাহারা এতিম—— শিশু সাইফ ভূঁইয়া নরসিংদীতে মাসিক আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত শিবপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত শিবপুরে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান শিবপুরে কলেজের বাস ও পিকআপ সংঘর্ষ নরসিংদী ডায়াবেটিক সমিতির নির্বাহী পরিষদের সভা অনুষ্ঠিত পুটিয়া ইউনিয়ন পরিষদ এর প্রশাসনিক কর্মকর্তা সাধারণ মানুষের আস্থার প্রতীক নরসিংদী চেম্বারের এজিএম ২০২৫ অনুষ্ঠিত নরসিংদী শিল্পাঞ্চলে নতুন গ্যাস লাইনের শুভ উদ্বোধন
নরসিংদীর জেলা গোয়েন্দা শাখার অভিযানে ইয়াবাসহ গ্রেফতার ৫

নরসিংদীর জেলা গোয়েন্দা শাখার অভিযানে ইয়াবাসহ গ্রেফতার ৫

নরসিংদী প্রতিনিধিঃ

বুধবার (২৫ নভেম্বর ২০২০ খ্রিঃ) ডিবি নরসিংদীর এসআই মোস্তাক আহম্মেদ, এসআই তাপস কান্তি রায় পৃথক পৃথক অভিযান পরিচালনা করিয়া চিহ্নিত ০৫ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার করেন এবং ৫৪৫ পিস ইয়াবা উদ্ধার করেন। এসআই মোস্তাক আহম্মেদ নরসিংদী মডেল থানাধীন শালিধা নতুন বাসস্ট্যান্ড হতে চিহ্নিত মাদক ব্যবসায়ী (১) মোঃ মকবুল হোসেন (৪৫), পিতামৃত- আসকর আলী, সাং- মনোহরদী, থানা- আড়াইহাজার, জেলা-নারায়নগঞ্জ কে ৪০০ (চারশত) পিস ইয়াবাসহ গ্রেফতার করেন এবং গত মঙ্গলবার  শিবপুর মডেল থানাধীন দক্ষিণ সাধারচর হতে সন্ধ্যা ৭ ঘটিকায় চিহ্নিত মাদক ব্যবসায়ী (২) কামাল হোসেন (৩৭), পিতামৃত- নিজাম উদ্দিন, সাং- দক্ষিণ সাধারচর, থানা- শিবপুর, জেলা-নরসিংদীকে গ্রেফতার করেন। এসআই তাপস কান্তি রায় রায়পুরা থানাধীন হাসনাবাদ হতে ২২:৩০ ঘটিকায় চিহ্নিত মাদক ব্যবসায়ী (৩) আবু জহর @ কাওসার (২২), পিতা- আঃ রহমান, সাং-উওর মির্জানগর, থানা- রায়পুরা, (২) কামরুল ইসলাম (৩৮), পিতামৃত- বজলুর রহমান, (৩)সাগর(২৩), পিতা- রইছ উদ্দিন, উভয়সাং-পাহাড় উজিলাব, থানা- বেলাব, সর্বজেলা- নরসিংদীগণকে ১০০ (একশত) পিস ইয়াবাসহ গ্রেফতার করেন। মোট ইয়াবা উদ্ধার ৫৪৫ (পাঁচশত পয়তাল্লিশ) পিস ইয়াবা উদ্ধার, উদ্ধারকৃত মাদকদ্রব্যের মূল্য- ১,৬৩,৫০০/= টাকা। গ্রেফতারকৃত আসামী মকবুলের বিরুদ্ধে ৮ টা মাদক মামলা, কামরুলের বিরুদ্ধে ৪ টা মাদক মামলা, সাগরের বিরুদ্ধে ১ টা মাদক মামলা আছে। এ সংক্রান্ত সংশ্লিষ্ট থানায় পৃথক পৃথক মামলা রুজু হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ




raytahost-demo
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD